মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫
     ৭:৪৭ পূর্বাহ্ণ

মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৭:৪৭ 242 ভিউ
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম. খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেলের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। গত ১৩ জুন ওয়াশিংটন ডিসির পেন্টাগনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পদোন্নতি ঘোষণা করা হয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক ১৯ আগস্ট পেন্টাগনে আয়োজিত পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পোস্টে বলেছেন, “বাংলাদেশের সন্তান শরীফুল খান আজ ইতিহাস তৈরি করলেন। মার্কিন সেনাবাহিনীতে এই প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হলেন।” শরীফুল খানের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স জেনারেল শন ব্রাটন। বর্তমানে তিনি পেন্টাগনে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ –এর ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন

করছেন। এ পদে তিনি কৌশল, নীতি, পরিকল্পনা ও ক্রস-ফাংশনাল কার্যক্রম সমন্বয় করার পাশাপাশি শিল্প, একাডেমিয়া, ন্যাশনাল ল্যাব ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করছেন। ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরবর্তী সময়ে তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ মার্কিন সামরিক ও বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনে শরীফুল খান মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে

কাজ করেছেন। ২০০১ সালে তিনি কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন হন এবং ২০০৭ সালে *অপারেশন সাইলেন্ট সেনট্রি*–র সময় ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্কোয়াড্রন ও উইং উভয় পর্যায়ের কমান্ড করেছেন। কলোরাডোর শ্রিভার স্পেস ফোর্স বেসে ৩১০তম স্পেস উইং –এর কমান্ডার হিসেবে প্রায় দেড় হাজার সামরিক সদস্য ও ১৯টি ইউনিটের কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিভাগেও দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ সামরিক জীবনে উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে— ৫ম স্পেস অপারেশনস স্কোয়াড্রনে অপারেশনস অফিসার, ২১তম স্পেস অপারেশনস স্কোয়াড্রনে এক্সিকিউটিভ অফিসার, ৩৭৯তম স্পেস রেঞ্জ স্কোয়াড্রনের কমান্ডার, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এয়ার ফোর্স স্ট্র্যাটেজি ডিভিশনের ডেপুটি, ৩১০তম স্পেস উইং-এর

কমান্ডার এবং স্পেস ট্রেনিং অ্যান্ড রেডিনেস কমান্ডে মোবিলাইজেশন অ্যাসিস্ট্যান্ট। ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান অসংখ্য সামরিক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— লেজিয়ন অব মেরিট, ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল, আর্মড ফোর্সেস এক্সপেডিশনারি মেডেল এবং এয়ার অ্যান্ড স্পেস অ্যাচিভমেন্ট মেডেল। দীর্ঘ সামরিক জীবনে দেশপ্রেম, নিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ শরীফুল খানের এই পদোন্নতি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গৌরবের। রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেছেন, “ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান কেবল যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর গর্বই নন, তিনি বাংলাদেশি অভিবাসী সমাজেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।” মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম. খান পদোন্নতি

পেয়ে ব্রিগেডিয়ার জেনারেলের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। গত ১৩ জুন ওয়াশিংটন ডিসির পেন্টাগনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পদোন্নতি ঘোষণা করা হয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক ১৯ আগস্ট পেন্টাগনে আয়োজিত পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পোস্টে বলেছেন, “বাংলাদেশের সন্তান শরীফুল খান আজ ইতিহাস তৈরি করলেন। মার্কিন সেনাবাহিনীতে এই প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হলেন।” শরীফুল খানের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স জেনারেল শন ব্রাটন। বর্তমানে তিনি পেন্টাগনে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ –এর ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনি কৌশল, নীতি, পরিকল্পনা ও ক্রস-ফাংশনাল

কার্যক্রম সমন্বয় করার পাশাপাশি শিল্প, একাডেমিয়া, ন্যাশনাল ল্যাব ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করছেন। ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরবর্তী সময়ে তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ মার্কিন সামরিক ও বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনে শরীফুল খান মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে কাজ করেছেন। ২০০১ সালে তিনি কুয়েতের আলি আল সালেম

বিমান ঘাঁটিতে মোতায়েন হন এবং ২০০৭ সালে অপারেশন সাইলেন্ট সেনট্রি –র সময় ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্কোয়াড্রন ও উইং উভয় পর্যায়ের কমান্ড করেছেন। কলোরাডোর শ্রিভার স্পেস ফোর্স বেসে ৩১০তম স্পেস উইং –এর কমান্ডার হিসেবে প্রায় দেড় হাজার সামরিক সদস্য ও ১৯টি ইউনিটের কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিভাগেও দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ সামরিক জীবনে উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে— ৫ম স্পেস অপারেশনস স্কোয়াড্রনে অপারেশনস অফিসার, ২১তম স্পেস অপারেশনস স্কোয়াড্রনে এক্সিকিউটিভ অফিসার, ৩৭৯তম স্পেস রেঞ্জ স্কোয়াড্রনের কমান্ডার, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এয়ার ফোর্স স্ট্র্যাটেজি ডিভিশনের ডেপুটি, ৩১০তম স্পেস উইং-এর কমান্ডার এবং স্পেস ট্রেনিং অ্যান্ড রেডিনেস কমান্ডে মোবিলাইজেশন অ্যাসিস্ট্যান্ট। ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান অসংখ্য সামরিক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— লেজিয়ন অব মেরিট, ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল, আর্মড ফোর্সেস এক্সপেডিশনারি মেডেল এবং এয়ার অ্যান্ড স্পেস অ্যাচিভমেন্ট মেডেল। দীর্ঘ সামরিক জীবনে দেশপ্রেম, নিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ শরীফুল খানের এই পদোন্নতি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গৌরবের। রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেছেন, “ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান কেবল যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর গর্বই নন, তিনি বাংলাদেশি অভিবাসী সমাজেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ