মানবিক সহায়তাকে অস্ত্রীকরণ করেছে ইসরায়েল: জাতিসংঘ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫
     ৫:৪২ পূর্বাহ্ণ

মানবিক সহায়তাকে অস্ত্রীকরণ করেছে ইসরায়েল: জাতিসংঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ৫:৪২ 83 ভিউ
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য গঠিত জাতিসংঘের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ মনে করে, ‘গাজায় মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এতে ভয় ও দুর্দশা বাড়ছে সাধারণ ফিলিস্তিনিদের। চলমান ত্রাণ ব্যবস্থায় অরাজকতা ও সম্পদের অপচয় হচ্ছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। গাজায় সম্পূর্ণ অবরোধ উঠিয়ে নিয়ে জাতিসংঘকে আবারও সম্পূর্ণরূপে কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধও করেছে ইউএনআরডব্লিউএ। এর মধ্যেই আবারও গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি ও গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। খাবার ও ওষুধ সংগ্রহ করতে আসা মানুষদের লক্ষ্য করে শনিবার চালানো হামলায় প্রাণ গেছে অন্তত ২৩ জনের। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাবার

ও ওষুধ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লার্কে বলেন, ‘জিএইচএফ যা করার কথা ছিল, তা করতে পারছে না। কারণ, মানবিক কার্যক্রম মানে হচ্ছে, নিরাপদ পরিবেশে অভাবগ্রস্ত মানুষকে খাবার ও ওষুধ দেওয়া।’ এদিকে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ বলেছেন, ‘গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণরূপে গণহত্যার সমান। তিনি বলেন, ‘ইসরায়েল গাজার বেশির ভাগ অংশকে গুঁড়িয়ে দিয়েছে এবং এটি ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণরূপে উৎখাত করার পরিকল্পনার অংশ।’ তিনি আরও লেখেন, ‘প্রতি মুহূর্তে নিরীহ মানুষ মারা যাচ্ছে, যাদের বেশির ভাগই শিশু।’ আলবানিজ সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক মহল এই অভিযানকে ‘যুদ্ধ’ বলছে, যা সম্পূর্ণ

‘অগ্রহণযোগ্য’। শুক্রবার ইরানের ওপর ইসরায়েল ব্যাপক হামলার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুলের মধ্যপ্রাচ্য সফরসূচিতে পরিবর্তন এসেছে। এ ছাড়া জাতিসংঘ ও সৌদি সরকারের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠেয় ফিলিস্তিনবিষয়ক সম্মেলন স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করা হয়েছে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের অগ্রগতিতে ফ্রান্সের অঙ্গীকার অটুট রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী