ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি
মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী
এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের
যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক
গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮
ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু
মাদাগাস্কারের পশ্চিমাঞ্চলের তসিরিবিহিনা নদীতে ভূমিধসের কারণে একটি নৌকায় থাকা অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
মাদাগাস্কারের মেরিটাইম, পোর্ট এবং রিভার এজেন্সির মতে, মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
সংস্থাটির দেওয়া বিবৃতি অনুযায়ী, নৌকাটি ২৬ জন যাত্রী নিয়ে যাত্রা করছিল এবং মাঝরাতে একটি বন্দরে থেমে ছিল। এ সময় ভূমিধসের ফলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। তবে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হন।
নৌকাটি মেনাবে অঞ্চলের বেলো সুর তসিরিবিহিনা এবং আঙ্কালালোবে শহরের মধ্যে চলাচল করছিল বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: মেহের নিউজ এজেন্সি



