ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪
সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা
‘ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামাচ্ছেন পুতিন’
সৌদি-তুরস্ক-পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কতটা চিন্তার কারণ
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ
যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান
মাঝ আকাশে বোমাতঙ্কে ভারতীয় বিমান, তুরস্কে জরুরি অবতরণ
বোমাতঙ্কে ভারতের একটি বিমান তুরস্কের ভিস্তারা এয়ারলাইন্সে জরুরি অবতরণ করেছে। ওই সময় বিমানটিতে ২৪৭ জন যাত্রী ছিলেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে।
জরুরি অবতরণের পর উড়োজাহাজটি পুরোপুরি খালি করে ফেলে বোমার খোঁজ করা হয়। এটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফ্রুটে যাচ্ছিল।
ভিস্তারা এয়ারলাইন্স মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে নিরাপদভাবে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।
এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতসি তার্কিস বার্তাসংস্থা আনাদোলু নিউজকে বলেছেন, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি
পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট। সূত্র: রয়টার্স
পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট। সূত্র: রয়টার্স



