মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫
     ৫:১৬ অপরাহ্ণ

মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৫:১৬ 100 ভিউ
বছরখানেক আগে বেশ আলোচনায় এসেছিল ভারতীয় সিনেমা ‘সুপারবয়েজ অফ মালেগাও’। সেই মালেগাওয়ে এবার ‘আসছেন’ এক সুপারভিলেনও! তিনি মার্ভেলের ভিলেন থ্যানস। না, সত্যি সত্যি সিনেমার পর্দা থেকে বাস্তবে নেমে আসছেন না! মহারাষ্ট্রের মালেগাঁওয়ের ভোটার তালিকায় জায়গা পেয়েছে মার্ভেল কমিকসের এই ভিলেন। রাহুল গান্ধীর প্রকাশ করা এক ভিডিওতে বিষয়টি বেরিয়ে আসে। সে ভিডিওতে থ্যানসের ছবিওয়ালা সে ভোটার আইডিতে নাম দেওয়া হয়েছে ‘মোহাম্মদ ইব্রাহিম’। ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়। সাবেক এমএলএ আসিফ শেখ রশিদ অভিযোগ করেন, তার এলাকায় ঠিকানা ছাড়া নিবন্ধিত হয়েছে ছয় হাজারেরও বেশি ভোটার। আরও অভিযোগ করেন, ‘তিন হাজার পাঁচশ দুইটি ভোটার আইডিতে ছবি বিকৃত করা হয়েছে। আর এগারো হাজার দুইশ

আটানব্বইটি ভোটারের নাম রয়েছে দুই জায়গায়।’ ভিডিওতে থাকা আইডি কার্ডে নাম, বয়স ও ঠিকানা সবই ভুল পাওয়া যায়। এরপর প্রশ্ন উঠছে কীভাবে এমন ছবি সরকারি তালিকায় ঢুকল। বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও হাস্যরস। একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘থ্যানস এখন মহারাষ্ট্রের ভোটার।’ কংগ্রেস এমপি রাহুল গান্ধীও ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘নতুন ভোটার আনলকড ফর বিজেপি।’ এরপর থেকে বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ভোটার তালিকা বদলে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ‘ডুপ্লিকেট নাম, ভুয়া ঠিকানা, একসাথে বিপুল সংখ্যক নিবন্ধন, এমনকি একজন ভোটারের নামে একাধিক আইডি তৈরি হয়েছে।’ তবে ভারতের নির্বাচন কমিশন এই

অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা কংগ্রেসকে এসব অভিযোগের প্রমাণ দিতে বলেছে। কমিশনের বক্তব্য, অভিযোগগুলো ‘ভিত্তিহীন’। কংগ্রেস কিন্তু পিছিয়ে আসেনি। তারা অভিযোগ করেছে, ৪৮টি লোকসভা আসনে ভোটার তথ্য বিকৃত করা হয়েছে। পাশাপাশি তারা ‘ভোটার অধিকারের যাত্রা’ শুরু করেছে বিহারে। এ নিয়ে বিজেপি নেতা অমিত শাহ পাল্টা মন্তব্য করেছেন, ‘এটা আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর যাত্রা।’ সূত্র- এবিপি লাইভ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান