মশা ধরলে মিলবে পুরস্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ১১:৪৩ অপরাহ্ণ

মশা ধরলে মিলবে পুরস্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৩ 82 ভিউ
জীবিত হোক বা মৃত মশা ধরে দিলেই মিলবে নগদ অর্থ। প্রাণঘাতী ডেঙ্গু থেকে বাঁচতে ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইন। বুধবার জনবহুল অঞ্চল মেট্রো ম্যানিলার অ্যাডিশনাল হিলস পৌরসভা কর্তৃপক্ষ পুরস্কারের ঘোষণা দেন। ওই পৌরসভার প্রধান কার্লিতো কার্নাল বলেছেন, পাঁচটি মশা জমা দিলে এক পেসো (২ টাকা) দেওয়া হবে। এএফপি, বিবিসি। কার্নাল জানিয়েছেন, তার এলাকায় ডেঙ্গুতে দুজন ছাত্রের মৃত্যুর পর তারা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেছেন, রাস্তাঘাঁট পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়ার যেসব কার্যক্রম তাদের রয়েছে, সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কার্যক্রমটি। এছাড়াও জীবিত ও মৃত মশার পাশাপাশি লার্ভা জমা দিলেও মিলবে নগদ অর্থ। যেসব জীবিত মশা সংগ্রহ

করা হবে সেগুলো অতি বেগুনি রশ্মি ব্যবহার করে নির্মূল করা হবে। তবে এমন ‘অদ্ভুদ’ ঘোষণাটি বেশ সমালোচনার মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, ‘সেখানে এখন ইচ্ছাকরে মশার চাষ করা হবে। যেগুলো পরে বিক্রি করা হবে।’ আরেকজন লিখেছেন, ‘যদি একটি পাখা থাকে তাহলে কী ওই মশা নেওয়া হবে না?’ তবে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছে, স্থানীয় সরকার ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়। পৌরসভা প্রধান কার্নাল বলেছেন, তিনি জানেন তার এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে। কিন্তু তাদের এলাকাকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচাতে তারা সব ধরনের উদ্যোগই নিচ্ছেন। এছাড়াও ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ)

বিবিসিকে জানিয়েছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে স্থানীয় প্রশাসনের নির্বাহীদের সদিচ্ছা প্রশংসাযোগ্য। জানতে চাওয়া হয়, নগর অর্থের বিনিময়ে মশা ধরা কিংবা মারা ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর কৌশল কি না, সেই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। ফিলিপাইনজুড়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। দেশটির ডিওএইচ বলছে, এ বছরের ১ ফেব্র“য়ারি পর্যন্ত ফিলিপাইনে ২৮ হাজার ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। অ্যাডিশনাল হিলস নামের ওই শহুরে এলাকাটিতে ৭০ হাজার মানুষ বাস করেন। সাম্প্রতিক সময়ে সেখান ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৌসুমি ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ফিলিপাইনে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক