মরুর প্রচণ্ড গরমে লাখ লাখ মানুষ হজে যাচ্ছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫
     ১০:০৬ পূর্বাহ্ণ

মরুর প্রচণ্ড গরমে লাখ লাখ মানুষ হজে যাচ্ছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ১০:০৬ 103 ভিউ
মরুর প্রচণ্ড গরমের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি মুসলিম এবার হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে জড়ো হচ্ছেন। এই পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনা আরও নিরাপদ করতে এবং অবৈধ হজযাত্রী ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত বছর ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজ পালনকালে ১ হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছিল। এবারের হজে এমন পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই হজ শুরু হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ পালন প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের ওপর ফরজ। সৌদি কর্মকর্তাদের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত ১৩ লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। তীব্র

গরম মোকাবিলায় এবার ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও ২ কোটি ৫ লাখ কর্মী নিয়োজিত রয়েছে। সৌদি হজমন্ত্রী তাওফিক আল-রাবিয়া জানান, অতিরিক্ত ৫০ হাজার বর্গমিটার ছায়াবৃত এলাকা তৈরি করা হয়েছে, হাজার হাজার চিকিৎসাকর্মী প্রস্তুত রাখা হয়েছে, এবং ৪০০টির বেশি শীতলীকরণ ইউনিট মোতায়েন করা হয়েছে। সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত ৪৪ জন হজযাত্রী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এবারের হজে ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে। ড্রোনের মাধ্যমে তোলা ভিডিও ও তথ্য বিশ্লেষণ করে জনসমাগম নিয়ন্ত্রণে সহায়তা করা হচ্ছে। তীব্র তাপদাহ সত্ত্বেও হজযাত্রীরা মক্কায় পৌঁছে আবেগে আপ্লুত। ‘এটা আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ,’ বলেন গ্র্যান্ড মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা

ফিলিপাইনের আইনজীবী ও শরিয়া পরামর্শক আব্দুল মাজিদ আতী। তিনি বলেন, ‘আমরা এখানে খুব শান্তি ও নিরাপত্তা অনুভব করছি।’ নাইজেরিয়ার ২৭ বছর বয়সী আবদুলহামিদ বলেন, ‘আমি কখনোই রোদচশমা ছাড়া বের হই না। এখানে আবহাওয়া খুবই, খুবই, খুবই গরম।’ তিনি দ্বিতীয়বার হজ পালনে এসে অত্যন্ত আনন্দিত। চাঁদের হিসাব অনুযায়ী ইসলামি বর্ষপঞ্জিতে হজের আনুষ্ঠানিকতা এবারও জুন মাসে অনুষ্ঠিত হচ্ছে। গত বছর যেসব হজযাত্রী বৈধ অনুমতি ছাড়া হজ করেছিলেন, তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু বা বাসের ব্যবস্থা ছিল না, ফলে তাঁদের মধ্যে অনেকেই তাপদাহে প্রাণ হারান। জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যানালিটিকস-এর ফাহাদ সাঈদ বলেন, ‘অনেকেই গরমের তীব্রতায় দিশেহারা হয়ে পড়েন, তাদের দেহের অভিযোজন ক্ষমতা কাজ করেনি।’ এ বছর সৌদি

কর্তৃপক্ষ অননুমোদিত হজযাত্রীদের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়েছে। নজরদারি জোরদারে মোবাইলে সতর্কবার্তা, নিয়মিত তল্লাশি এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। মরুর প্রচণ্ড গরমে লাখ লাখ মানুষ হজে যাচ্ছেন আটক ও শাস্তি সৌদি সরকার প্রতিটি দেশকে নির্দিষ্ট কোটায় হজ পারমিট দিয়ে থাকে। ব্যক্তিপর্যায়ে এই পারমিট সাধারণত লটারির মাধ্যমে দেওয়া হয়। কিন্তু অনেকেই পারমিট না পেয়ে চোরাপথে হজ পালনের চেষ্টা করেন, যা দণ্ডনীয়। অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করলে বড় অঙ্কের জরিমানা, গ্রেপ্তার ও সৌদি আরবে ১০ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়। ২০১৫ সালে মিনায় ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রায় ২ হাজার ৩০০ হজযাত্রী মারা যান, যা হজের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের কারণে

সৌদি আরব হজ ও উমরাহ থেকে প্রতিবছর বিপুল অর্থ আয় করে। একইসঙ্গে সৌদি বাদশাহর ধর্মীয় মর্যাদাও বৃদ্ধি পায়, যিনি নিজেকে ‘দুই পবিত্র মসজিদের খাদেম’ বলে অভিহিত করেন। ৫২ বছর বয়সী সেনেগালির হজযাত্রী মারিয়ামা বলেন, ‘আমি সারাজীবন এই স্বপ্ন দেখেছি। সবসময় ভাবতাম, কবে মক্কায় গিয়ে হজ করতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই সনদ’ গণভোট: ‘হ্যাঁ’ জয়ী হলেও তথ্যে বড় গরমিল, এক আসনে ভোট ২৪৪% সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান