মনিপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪
     ৫:১৩ অপরাহ্ণ

মনিপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ৫:১৩ 82 ভিউ
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন। সোমবার ওই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরে হামলা চালায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। পুলিশের পাল্টা গুলিতে অন্তত ১০ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হন বলে মনিপুর পুলিশ জানিয়েছে। বিবিসি জানিয়েছে, মনিপুর পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে যে, সোমবার দুপুরে ‘সশস্ত্র উগ্রপন্থি’রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে পাল্টা হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় ১০ জন ‘সশস্ত্র উগ্রপন্থী’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক্স হ্যান্ডেলে তারা এও লিখেছে যে, নিহতদের কাছ থেকে তিনটি ‘একে’, ৪টি এসএলআর, দুটি ইনসাস

বন্দুক পাওয়া গেছে। উদ্ধার হয়েছে একটি রকেট প্রপেল্ড গান, একটি পাম্প অ্যাকশন গান, বুলেট প্রতিরোধী হেলমেট ও গুলি ভর্তি ম্যাগাজিন। গোলাগুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক সদস্যও আহত হয়েছেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কুকি-জো উপজাতি সংগঠনগুলি অবশ্য দাবি করছে যে, নিহতরা কেউ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন না, তারা গ্রামরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবকের কাজ করছিলেন। সংবাদ সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকি জনজাতীয় সংগঠনগুলি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে হরতাল ডেকেছে। জিরিবাম এলাকাটি আসামের বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকা সংলগ্ন। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, ওই এলাকায় গত কয়েকদিন ধরেই অশান্তি চলছে। প্রথমে সন্দেহভাজন মেইতেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এক ‘মার’ উপজাতীয় নারী স্কুল শিক্ষিকাকে হত্যা করে, তার ঘরে আগুন

ধরিয়ে দেয়। পরের দিন মেইতেই অধ্যুষিত উপত্যকা অঞ্চলে চাষের জমিতে কাজ করার সময়ে সন্দেহভাজন ‘কুকি উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী’র সদস্যদের ছোড়া গুলিতে আহত হন এক কৃষক। প্রায় দেড় বছর ধরে মনিপুরের মেইতেই ও কুকি-জো উপজাতির মানুষদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ