ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে?
ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা
ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ
চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে
মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি
শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’
মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুজনের
চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮) সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন গণমাধ্যমকে বলেন, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।



