ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’
হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে?
উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি
জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন
হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি
ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের
আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা
মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে একটি নতুন বিমানবাহী রণতরি বা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পূর্বনির্ধারিত রোটেশনের অংশ হিসেবে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ নামের এই রণতরিটিকে সেখানে মোতায়েন করা হচ্ছে, যা বর্তমানে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত হবে।
লাইভমিন্টের সংবাদ এবং লাইভস্কোয়াক-এর তথ্য থেকে জানা যায়, ইউএসএস আব্রাহাম লিংকন গত ২৫০ দিনের বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ ও মার্কিন সামরিক অভিযানে সহায়তার কারণে রেকর্ড ২০০ দিন ধরে কোনো বন্দরে নোঙর করতে পারেনি।
দীর্ঘ এই মোতায়েনের ফলে জাহাজের নাবিকদের জীবনযাত্রার মান এবং মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন
আইনপ্রণেতারা। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথালসহ অন্যান্য নেতারা জাহাজে মৌলিক সরবরাহের ঘাটতি, দূষিত পানি, প্লাম্বিং সমস্যা এবং ডাক ব্যবস্থায় বিঘ্ন ঘটার মতো বিষয়গুলো সামনে এনেছেন। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নাবিকদের মানসিক স্বাস্থ্য ও রসদ সংকটের খবরকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত’ বলে আখ্যা দিয়ে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। যদিও নৌবাহিনী স্বীকার করেছে যে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সরবরাহ পথগুলো বিঘ্নিত হয়েছে, যার ফলে জাহাজটিতে সাময়িক রসদ সমস্যা দেখা দেয়। এদিকে নতুন রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ সম্প্রতি ভিয়েতনামের দা নাং ছেড়ে সিঙ্গাপুর প্রণালি হয়ে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই রণতরিকে মধ্যপ্রাচ্যে পাঠানোর ফলে সাময়িকভাবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌ-উপস্থিতি
কিছুটা কমতে পারে, যা এমন এক সময়ে ঘটছে যখন মার্কিন প্রশাসন ওই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় নজর দিচ্ছে।