মদ নিষিদ্ধ হলেও সমকামীদের আমন্ত্রণ সৌদি বিশ্বকাপে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২৮ পূর্বাহ্ণ

মদ নিষিদ্ধ হলেও সমকামীদের আমন্ত্রণ সৌদি বিশ্বকাপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৮ 89 ভিউ
কাতার বিশ্বকাপের মদ বেচাকেনা নিষিদ্ধ করা নিয়ে তুলকালাম হয়ে গিয়েছিল সারা ফুটবলবিশ্বে। সমালোচনার মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল ছিল আয়োজকেরা। আগামী ২০৩৪ বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে। ৯ বছর আগেই সৌদি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ওই আসরে দর্শক ও ভক্তদের মদ্যপান করতে দেওয়া হবে না। তবে সমকামীরা সৌদি আরবে গিয়ে খেলা দেখতে পারবেন। ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে বলেছেন, ‘এই মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই। অনেকটাই আমাদের দেশের আবহাওয়ার মতো –ড্রাই

(অ্যালকোলমুক্ত)।’ কাতার বিশ্বকাপে খুবই সীমিত পরিসরে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছেন দর্শকেরা। কিন্তু সৌদি সরকার এক্ষেত্রে কঠোর। তারা নিজস্ব সংস্কৃতিতেই জোর দিচ্ছে। সৌদি রাষ্ট্রদূতের ভাষায়, ‘সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না। সত্যিই কি আপনারা অ্যালকোহল ছাড়া থাকতে পারবেন না?’ ইতমধ্যেই অ্যামনেস্টি ইন্টারনেশনাল উদ্বেগ প্রকাশ করেছে যে, সৌদিতে বিশ্বকাপ হওয়ায় ‘অভিবাসী কর্মীরা শোষণের শিকার হবেন এবং অনেকেই মারা যাবেন’। এছাড়া এলজিবিটিকিউরা সৌদিতে বৈষম্যের শিকার হতে পারেন বলে অনেকের আশঙ্কা। সৌদি আরবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। সমকামীদের বিষয়ে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘সৌদিতে আমরা সবাইকে

বরণ করে নেব। এটা সৌদির আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব, যারা আসতে চান।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক