মণ্ডপে ‘মাতাল’ বর, বিয়ে ভেঙে থানায় ছুটলেন কনে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫
     ৮:২৪ পূর্বাহ্ণ

মণ্ডপে ‘মাতাল’ বর, বিয়ে ভেঙে থানায় ছুটলেন কনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৮:২৪ 100 ভিউ
জমজমাট বিয়ের আসর। বরের জন্য অপেক্ষায় কনেপক্ষে। নাচতে নাচতে শোভাযাত্রা করে বিয়ের মণ্ডপে পৌঁছোলেন বর। গাড়ি থেকে নেমে বিয়ের মণ্ডপের দিকে এগোতে গিয়েই বিপত্তি। টলে যায় তাঁর পা। বলতে গেলে প্রায় টলতে টলতেই মণ্ডপে পৌঁছোন। চারপাশে তখন ফিসফাস শুরু হয়ে গিয়েছে। আলোচনায় বরের ‘অবস্থা’! তবে ততক্ষণে কনে বুঝে গিয়েছেন কী ঘটেছে! মদ্যপ অবস্থাতেই বিয়ে করতে এসেছেন বর। রেগে বিয়ে বাতিল করে দেন কনে। অভিযোগ জানানো হয় থানাতেও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির বাহজোই থানার মুলহেতা গ্রামে। ওই গ্রামের কৃষক খেসারিলালের কন্যা শশীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আমরোহার এক ব্যবসায়ীর পুত্র অমিত রানার। শনিবার গ্রামেই বিয়ের আসর বসেছিল। রাত সাড়ে ১১টা নাগাদ বর

এবং বরযাত্রীরা বিয়ের আসরে পৌঁছোন। বর আসতেই নানা রীতি শুরু করে কনের পরিবার। কিন্তু অনুষ্ঠান চলাকালীন ‘অদ্ভূত’ আচরণ শুরু করেন অমিত। কখনও তাঁর পা টলতে থাকে, কখনও আবার তাঁর কথা জড়িয়ে যায়। অমিতের এই আচরণ দেখে তৎক্ষণাৎ বিয়ে বাতিল করে দেন শশী। এক পুলিশ কর্তা জানান, শশী পুলিশকে জানিয়েছেন তিনি এমন কাউকে বিয়ে করতে পারবেন না, যিনি নিজের বিয়ের দিনে সংযত থাকতে পারেন না! কনের পরিবারের অভিযোগ, বরযাত্রীর প্রায় সকলেই মত্ত অবস্থায় ছিলেন। অমিতের পরিবার বার বার বিয়ে বাতিল না করার অনুরোধও করেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন শশী। বিয়ে বাতিল মেনে নিতে পারেনি অমিতের পরিবার। শুরু হয় দুই

পরিবারের মধ্যে বচসা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বর এবং তাঁর আত্মীয়কে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের সামনে অমিত বার বার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। শুধু তা-ই নয়, তিনি ‘প্রতারিত’ হয়েছেন বলেও অভিযোগ করেন। বরের দাবি, অজান্তেই তাঁর বন্ধুরা ঠান্ডা পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। তিনি বুঝতেও পারেননি। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে বিয়ে ভেস্তে যায়। তবে কনে পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেননি। দুই পক্ষই উপহার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বাহজোইয়ের এসএইচও হরিশ কুমার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি রাজশাহী–৪ আসনে ৩ লাখ ভোটারে ৭ লাখের বেশি ভোট! আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয় ভোটার ছিল না, কিন্তু ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা জুলাই সনদ’ গণভোট: ‘হ্যাঁ’ জয়ী হলেও তথ্যে বড় গরমিল, এক আসনে ভোট ২৪৪% সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল