ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়
ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে
লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন
ইরানের কাছে পাঁচ অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, সকাল ৮টা ১৭ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায়, ভূগর্ভের প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে। খবর ডনের।
ভূমিকম্পের কম্পন চিত্রাল, পেশোয়ার ও সোয়াত জেলায় স্পষ্টভাবে অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সংবাদমাধ্যম পাখতুনখোয়া টাইমস জানিয়েছে, আত্তক, লোয়ার দির ও আপার দির এলাকাতেও হালকা কম্পন টের পাওয়া গেছে।
পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেটের (আরবীয়, ইউরো-এশিয়ান ও ভারতীয়) সংযোগস্থলে অবস্থান করছে। ফলে দেশটির বিভিন্ন এলাকায় ভূমিকম্প প্রায়ই অনুভূত হয়।
চলতি মাসের শুরুতে আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার প্রভাব পাকিস্তানের
খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়। এরপর কয়েক দিন পর আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয় হিন্দুকুশ অঞ্চলে। তবে শুক্রবারের ভূমিকম্পে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়। এরপর কয়েক দিন পর আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয় হিন্দুকুশ অঞ্চলে। তবে শুক্রবারের ভূমিকম্পে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।



