‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫
     ১০:২২ অপরাহ্ণ

‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ১০:২২ 76 ভিউ
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বিশ্বাসঘাতক’ বলার ধৃষ্টতা দেখিয়েছেন কথিত আলোচক শাহরিয়ার কবির। তার এই অমার্জনীয় মন্তব্যের পর এবার তার অতীত জীবনের চরম জালিয়াতি ও হীনম্মন্যতার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তার এক সময়ের সহকর্মী, লন্ডনপ্রবাসী ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর জিন্নাত আলী চৌধুরী। এক ভিডিও বার্তায় ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী শাহরিয়ার কবিরের লন্ডনে থাকাকালীন সময়ে করা প্রতারণার দালিলিক বর্ণনা দেন। তিনি জানান, ২০০২ সালে লন্ডনের চিজউইক এলাকার ‘সেইন্সব্যারি’ সুপারশপে তিনি যখন পার্ট-টাইম কাজ শুরু করেন, তখন শাহরিয়ার কবির সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন। একজন ছাত্র হয়ে কীভাবে তিনি ফুল-টাইম ম্যানেজারের পদে কাজ করছেন, তা নিয়ে

তখনই বিস্ময় প্রকাশ করেছিলেন জিন্নাত আলী। ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী বলেন, “শাহরিয়ার কবিরের এই জালিয়াতি বেশিদিন টেকেনি। স্টোরের ফাইল আপডেটের সময় পাসপোর্ট চেক করতে গিয়ে ধরা পড়ে তার মিথ্যাচার। পাসপোর্টে স্পষ্ট লেখা ছিল ‘পার্ট টাইম অনলি’, অথচ তিনি মিথ্যা তথ্য দিয়ে ফুল টাইম ম্যানেজারের পদ দখল করে ছিলেন।” ঘটনার ভয়াবহতা বর্ণনা করে ব্যারিস্টার জিন্নাত বলেন, “চুরি ধরা পড়ার পর স্টোর ম্যানেজার ও এইচআর-এর সামনে এক লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। হোম অফিসে রিপোর্ট হওয়া এবং বহিষ্কারের ভয়ে তখন শাহরিয়ার কবির আত্মসম্মান খুইয়ে ম্যানেজারদের হাতে-পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন। নিজের পড়াশোনা ও ভিসা বাঁচাতে তিনি এতটা নিচু হয়ে অনুনয়-বিনয় করেছিলেন যে, কর্তৃপক্ষ দয়াপরবশ হয়ে

তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ডিমোশন দিয়ে সুপারভাইজার পদে নামিয়ে দেয়।” ব্যারিস্টার জিন্নাত আরও জানান, এই ডিমোশনের পর সুপারশপে হাসাহাসির পাত্রে পরিণত হন শাহরিয়ার। সহকর্মীদের বিদ্রূপ ও লজ্জা থেকে বাঁচতে তিনি দিনের শিফট ছেড়ে রাতের শিফটে পালিয়ে যান এবং লেবারের কাজ হিসেবে লরি থেকে মালপত্র নামানোর কাজ শুরু করেন। ক্ষোভ প্রকাশ করে ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর জিন্নাত আলী চৌধুরী বলেন, “শাহরিয়ার কবিরের মতো প্রতারকদের কারণেই বিদেশে বাংলাদেশি ছাত্রদের ‘লায়্যার’ বা মিথ্যাবাদী অপবাদ শুনতে হয়েছে। বঙ্গবন্ধুর দেওয়া পাসপোর্ট ব্যবহার করে লন্ডনে গিয়ে ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখা এই ব্যক্তি আজ সেই জাতির পিতাকেই কটূক্তি করার স্পর্ধা দেখাচ্ছেন।” ভিডিওর শেষে ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি

আহ্বান জানিয়ে বলেন, “ইতিহাস ও পড়াশোনা না জানা এমন কুলাঙ্গার ও প্রতারক ব্যক্তিকে টকশোতে এনে মিডিয়াতে জায়গা দেওয়ার কোনো মানে হয় না। এদের বয়কট করা উচিত।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা