ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের
রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট
বৈধতাহীন সরকারের কূটনৈতিক অক্ষমতার দাম চুকাচ্ছে সীমান্তের পঙ্গু মানুষেরা
ভ্যাকু দিয়ে ২০০ বছরের মন্দির ভাঙা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত বার্তা—এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়
নাটোরে পুকুরে লাশ, রাষ্ট্রে ডুবে যাচ্ছে সংখ্যালঘুর নিরাপত্তা। অবৈধ জামাতি ইউনুসের শাসনে সংখ্যালঘুর জীবন এখন সবচেয়ে সস্তা।
পুকুরে লাশ, রাষ্ট্রের মুখে তালা: সংখ্যালঘু নিরাপত্তা ভেঙে পড়েছে—জবাবদিহির দায় কার?
টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের
ভুট্টাক্ষেতে বস্তাবন্দি লাশ উদ্ধার
নরসিংদীর শিবপুরে একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর মিতু ভূইয়ার ভুট্টাখেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কে বা কারা লাশটি রেখে পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। সেই অনুযায়ী নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়ার কালিয়াব আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, লাশটি দেখতে পেয়ে স্থানী ইউপি সদস্য সারোয়ার থানায় খবর দেয়। লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’