ভালোবাসা দিবসে সিয়াম-দীঘির ‘জনম জনম’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২৪ পূর্বাহ্ণ

ভালোবাসা দিবসে সিয়াম-দীঘির ‘জনম জনম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৪ 146 ভিউ
আসছে ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত জংলি সিনেমার প্রথম গান 'জনম জনম' প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এ গানে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গতকাল বুধবার টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। প্রার্থনা ফারদিন দিঘি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ঈদুল ফিতরে জংলি সিনেমার জনম জনম গানটি প্রকাশের পর থেকে দর্শকদের অনেক সাড়া পাচ্ছি। গানের চিত্রায়ণে আমাকে ভালো লেগেছে এমন জানাচ্ছেন তারা। গানে যারা জড়িত তারা আমার অনেক পছন্দের। ভালোবাসা দিবসে গানটা সবার হয়ে যাবে এমন প্রত্যাশা করি। এটা আমাদের পক্ষ থেকে ভালোবাসার উপহার।' 'জনম জনম' গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। প্রথমবার সিনেমার জন্য দ্বৈত গান করেছেন

তিনি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা। এ গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করেন তাহসান ও আতিয়া। গানের সংগীতায়োজনে ছিলেন শিল্পী ও সংগীতায়োজক ইমরান মাহমুদুল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি