ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫
     ৮:০৪ অপরাহ্ণ

ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ | ৮:০৪ 100 ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ভারসাম্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারো বাজার এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের আমিরের পক্ষ থেকে ঈদ হাদিয়া লুঙ্গি বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় আশরাফুল মাখলুকাত মানুষ বস্তি ও ঝুঁপড়িতে মানবেতর জীবন যাপন করে। খোলা আকাশের নিচে, বৃষ্টি ভিজে ও রোদে পুড়ে। অপরদিকে এক শ্রেণির মানুষ টাকার তোষকে অতি আরামপ্রিয় জীবন যাপন করে। অতি অপচয় করে, দেশের টাকা বিদেশে পাচার করে সেকেন্ড হোম তৈরি

করে। প্রচলিত অর্থব্যবস্থায় গরিব আরো গরিব এবং ধনী আরো ধনী হয়। এই বৈষম্য দূর করতে হলে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রবর্তন করতে হবে। সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে ইসলামী তথা যাকাতভিত্তিক অর্থব্যবস্থাই একমাত্র বিকল্প। তিনি ইসলামী অর্থব্যবস্থার প্রবর্তন করে বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দারোরা ইউনিয়ন সভাপতি হাফেজ শরিফুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে ছাত্রনেতা আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবনেতা জহিরুল ইসলাম, ছাত্রনেতা মূসা হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মুহাম্মদ মফিজুল ইসলাম, যুবনেতা মাওলানা শোয়াইব আহমদ। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত