ভারতে আহত শাকিব খান, নেওয়া হয় হাসপাতালে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

ভারতে আহত শাকিব খান, নেওয়া হয় হাসপাতালে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সেখানে তার ‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে। সেই সিনেমার শুটিং চলাকালে দরজায় আঘাত পেয়েছেন তিনি। তার চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। মেহেদী হাসান জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। জানা যায়, মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ ছবির শুটিং। সেখানেই শুটিংয়ের সময় আঘাত পেলেন শাকিব। কীভাবে আঘাত পেয়েছেন শাকিব, সেটা জানিয়ে সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেছেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল, দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই।

সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’ প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার শুটিংয়ে ফিরেছিলেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি। প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ সিনেমাতেও এই জুটিকে দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ