ভারতের ওপর শুল্ক আরোপকালে মোদিকে নিয়ে যা বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ৪:৫৪ অপরাহ্ণ

ভারতের ওপর শুল্ক আরোপকালে মোদিকে নিয়ে যা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৪:৫৪ 81 ভিউ
যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে ‘প্রত্যুত্তরমূলক শুল্ক’ (reciprocal tariffs) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) এ ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প ভারতের বাণিজ্য নীতি নিয়ে তার নিজের করা একটি মন্তব্য স্মরণ করেন। তিনি জানান, সম্প্রতি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেছিলেন, ‘আপনারা আমাদের সঙ্গে সঠিক আচরণ করছেন না’। মূলত মার্কিন পণ্যে ভারতের উচ্চ শুল্কহার নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৫২ শতাংশ শুল্ক আরোপ করেছে। তাই এবার যুক্তরাষ্ট্রও ভারতীয় পণ্যের ওপর এর অর্ধেক (২৬ শতাংশ) শুল্ক বসাবে। নয়াদিল্লির শুল্ক ব্যবস্থাকে ‘খুবই কঠোর’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী

মোদি সম্প্রতি যুক্তরাষ্ট্রে এসেছিলেন... তিনি আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমি তাকে বলেছি— ‘আপনি আমার বন্ধু, তবে আমাদের প্রতি সুবিচার করছেন না’। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘ভারত আমাদের পণ্যে ৫২ শতাংশ শুল্ক নেয়, তাই আমরা এবার তাদের ওপর ২৬ শতাংশ (শুল্ক) আরোপ করব’। নতুন শুল্ক ব্যবস্থা কবে থেকে কার্যকর? ট্রাম্প এদিন বিশ্বের দেশগুলোর ওপর নতুন শুল্ক ব্যবস্থা ঘোষণা করলেও, এই শুল্ক ব্যবস্থা কীভাবে আরোপ করা হবে বা কোন কোন খাত এতে প্রভাবিত হবে এবং কবে থেকে এটি কার্যকর হবে- সেসব বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছুই বলেননি। তবে হোয়াইট হাউস জানিয়েছে, দেশভিত্তিক শুল্কের পাশাপাশি ১০ শতাংশের একটি ‘বেসলাইন শুল্ক’ যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর প্রযোজ্য

হবে। হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, ‘একটি জাতীয় জরুরি পরিস্থিতির’ কারণে এই নতুন শুল্ক ব্যবস্থা চালু করা হচ্ছে। যা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৫ এপ্রিল রাত ১২টা ০১ মিনিট থেকে কার্যকর হবে। ‘আমেরিকা শুধু অর্ধেক শুল্ক নেবে’ এদিকে ট্রাম্প নিজেকে ‘দয়ালু’ দাবি করে বলেন, ‘আমেরিকা শুধু অন্যদের থেকে অর্ধেক হারে শুল্ক নেবে’। যা তার মতে ‘ন্যায়সঙ্গত’। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে ঘোষণাকালে ট্রাম্প বলেন, ‘অনেক দিন ধরে অন্যান্য দেশ আমাদের লুটপাট করেছে এবং আমাদের নীতির সুযোগ নিয়েছে। কিন্তু আর নয়’। তিনি বলেন, ‘২ এপ্রিল থেকে চিরকাল ‘মুক্তির দিন’ (Liberation Day) হিসেবে পালন করা হবে— কারণ এদিনই আমেরিকা তার শিল্পকে পুনরুদ্ধার করল’। দেশভিত্তিক নতুন শুল্কহার ট্রাম্পের ঘোষিত ‘ডিসকাউন্টেড

প্রত্যুত্তরমূলক শুল্ক’ তালিকায় কিছু উল্লেখযোগ্য দেশের জন্য নির্ধারিত হার হলো: • চীন - ৩৪% • ইউরোপীয় ইউনিয়ন - ২০% • ভিয়েতনাম - ৪৬% • তাইওয়ান - ৩২% • জাপান - ২৪% • ভারত - ২৬% • যুক্তরাজ্য - ১০% • বাংলাদেশ - ৩৭% • পাকিস্তান - ২৯% • শ্রীলঙ্কা - ৪৪% • ইসরাইল - ১৭% ট্রাম্পের মতে, এই শুল্ক ব্যবস্থা ‘আমেরিকায় চাকরি ফিরিয়ে আনবে’ এবং ‘দেশকে আবার সমৃদ্ধ করবে’। ‍সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন