ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫
     ৮:৪৪ অপরাহ্ণ

ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৮:৪৪ 84 ভিউ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক ভারত-মার্কিন বোঝাপোড়ার ক্ষেত্রে ‘বিরক্তিকর বিষয়’ হিসেবে রয়ে গেছে। ভারতের রুশ তেল আমদানি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। শুধু ভারত নয়, ট্রাম্প রুশ তেল আমদানিকারকদের শাস্তির আওতায় আনার হুমকি দিয়েছেন। এ ক্ষেত্রে রাশিয়া থেকে বিপুল তেল আমদানি করায় ভারতের নামটিই এখন আলোচনায়। এরপর ৩০ জুলাই রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ আরও সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে। রুবিওর এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির এক দিন পর এলো। বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে

রুবিও ভারতকে ‘মিত্র’ এবং ‘কৌশলগত অংশীদার’ বলে অভিহিত করেছেন । কিন্তু বলেছেন, দিল্লির রাশিয়ান তেল কেনা ওয়াশিংটনের সঙ্গে তার সম্পর্ককে বাধাগ্রস্ত করছে। ২০২৪ সালে ভারতের তেল আমদানির ৩৫% থেকে ৪০% ছিল রাশিয়ান তেল, যা ২০২১ সালে ৩% ছিল। রুবিও রাশিয়ার তেল কেনার ভারতের কারণ স্বীকার করে বলেন, দেশটির প্রচুর জ্বালানি চাহিদা রয়েছে এবং দাম কম থাকার কারণে তারা মস্কো থেকে তেল কিনছে। তবে তিনি আরও বলেন, এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলছে। তিনি রাশিয়ার তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতীয় কোম্পানিগুলোর উপর জরিমানা আরোপের ট্রাম্পের হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, আমি মনে করি রাষ্ট্রপতির প্রকাশ করা হতাশার কারণ হলো বিশ্বে অন্যান্য

তেল বিক্রেতা থাকা সত্ত্বেও, ভারত রাশিয়ার কাছ থেকে এত তেল কিনছে। যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এক ‘বিরক্তিকর বিষয়’। রুবিওর বক্তব্যের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান