ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা, দুই জওয়ান নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫
     ৯:২১ পূর্বাহ্ণ

ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা, দুই জওয়ান নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২১ 78 ভিউ
ভারতের মণিপুরের ইম্ফলের উপকণ্ঠে একদল বন্দুকধারীর হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫.৫০ মিনিটে পাটসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাওয়ার সময় আধাসামরিক বাহিনীর ৪০৭ টাটা গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মণিপুর সফরের সময় যে রাস্তায় গিয়েছিলেন, সেখানেই এটি অবস্থিত। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইম্ফল এবং চুরাচাঁদপুরের মাঝখানে অ্যামবুশ স্থানটি অবস্থিত। মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে নাম্বোল সবাল লেইকাই নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। পরবর্তী অভিযানে

আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচজন আহত হন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে। মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান