ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫
     ৯:২০ পূর্বাহ্ণ

ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:২০ 283 ভিউ
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার বলেছেন, গণমাধ্যমে খবর এসেছে খুব দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, তবে নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কার হতে হবে, খুনী হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে। নির্বাচন ভারতীয় প্রভাবমুক্ত হবে তার নিশ্চয়তা চাই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও

দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৭তম দিন আজ ২৭ জুলাই মুন্সীগঞ্জ কাচারি, মুন্সিরহাট, সুপার মার্কেট, মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। জাগপা নেতারা বলেন, আওয়ামী আমলের বিনা ভোটের নির্বাচন, নিশীরাতের নির্বাচন, আমি ডামি নির্বাচন সব নির্বাচন দেখা শেষ। যেই নামেই ডাকেন বাস্তবতা হচ্ছে আওয়ামী আমলে সকল নির্বাচনের ফলাফল ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল। অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত হতে হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, মুন্সীগঞ্জ জেলা জাগপা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জেলা জাগপা নেতা মোহাম্মদ মুরসালিন, জাকির হোসেন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান