ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের পথে রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫
     ১১:১৫ অপরাহ্ণ

ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের পথে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১৫ 110 ভিউ
ভারতের জন্য আবারও আধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে নতুন করে আলোচনায় বসেছে রাশিয়া। মস্কোর সামরিক রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্টের প্রধান দিমিত্রি শুগায়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতের কাছে ইতোমধ্যেই আমাদের কয়েকটি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। এ খাতে আরও সহযোগিতার সুযোগ আছে, নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।’ ২০১৮ সালে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ৫৫০ কোটি ডলারের এক চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী, ভারতকে পাঁচ ইউনিট দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ইউনিট ইতিমধ্যেই ভারত পেয়েছে। তবে সরবরাহের সময়সূচি একাধিকবার পরিবর্তন হওয়ায় শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে

হাতে পাওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়। সেখানে দুই নেতা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে আখ্যা দেন। মোদি বলেন, কঠিন সময়েও ভারত-রাশিয়া ঘনিষ্ঠ সহযোগী হয়ে থেকেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বুধবার এক বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই ভারত রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কিনে যাচ্ছে। এই অবস্থানকে মস্কো বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। একই সময়ে ফ্রান্স সরবরাহ করেছে ৩৩ শতাংশ এবং ইসরায়েল ১৩ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন