ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:৫২ পূর্বাহ্ণ

আরও খবর

বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান

প্রহসনের নির্বাচন মানি না, মানবো না!

ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা

বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা

বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই

১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা

হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয়

ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৫২ 106 ভিউ
বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিডিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়েছে পিডিবি। যদিও কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও জানা গেছে, বিল বকেয়া থাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের অর্ধেক সরবরাহ বন্ধ করে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপালে অবস্থিত ১,৩২০ মেগাওয়াট

সক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বিল বকেয়া থাকায় ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্রর একটি ইউনিট বন্ধ রয়েছে। এছাড়া বিবিয়ানার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ আছে। এ হিসেবে গতকাল ১ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। গতকাল বিকেল থেকে চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তীব্র গরমে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। পিডিবির সিলেট জানায়, সিলেট নগরের বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫.৩০ মেগাওয়াট। এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে দেওয়া হয়েছে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতুরায় মাত্র ৩.৩ মেগাওয়াট বিদ্যুৎ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী

শামস-ই আরেফিন বলেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। এটি কতদিন থাকবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে জাতীয় গ্রিডে পর্যাপ্ত সরবরাহ পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, এ পরিস্থিতি সাময়িক এবং আগামী ২-৩ দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। বার্তায় বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, তিন বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দেশের কিছু এলাকায় লোডশেডিং হচ্ছে। পিডিবির তথ্য অনুযায়ী, গতকাল রাত ৯টায় বিদ্যুতের চাহিদা ছিল

১৮ হাজার ৮৫৩ মেগাওয়াট, এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬ হাজার ২৫০ মেগাওয়াট। সে হিসেবে লোডশেডিং ছিল ১ হাজার ৩৩৪ মেগাওয়াট। তবে পিক আওয়ারের পরে লোডশেডিং ছিল না বলে দাবি করেছে পিডিবি। তবে পিডিবি জানায়, বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যার পিক আওয়ারের পরে আর লোডশেডিং ছিল না বলে তারা দাবি করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান