ভবন লিখে নিতে খাটে বেঁধে বাবাকে নির্যাতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫
     ৫:৩৭ পূর্বাহ্ণ

ভবন লিখে নিতে খাটে বেঁধে বাবাকে নির্যাতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ | ৫:৩৭ 112 ভিউ
ভবন লিখে নিতে চট্টগ্রামে ১৩ দিন খাটের সঙ্গে হাত-পা বেঁধে রেখে বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলেরা হলেন আবদুল আওয়াল ও আবদুর রহিম। রোববার রাতে তাদের গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মামলা না হওয়ায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হতভাগ্য বাবা খুইল্যা মিয়াকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, খুইল্যা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে বাকলিয়ার শান্তিনগর হাউজিং সোসাইটিতে ৪ কাঠা জমি কিনেন। ওই জমিতে একটি ৪ তলা ভবন নির্মাণ করেন। সেখানেই তিনি বসবাস করতেন। তার ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। ছোট ছেলের বয়স ৯

বছর। বাকি দুজনের ২৫-৩০ বছরের মধ্যে। ভবনটি লিখে নেওয়ার জন্য বড় দুই ছেলে তাকে খাটের সঙ্গে বেঁধে রেখে ১৩ দিন নির্যাতন করে আসছিলেন। স্থানীয়রা জানতে পেরে খুইল্যা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, তারা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করেন। পাশের আরেকটি ভবনের বাসিন্দারা ওই বৃদ্ধকে খাটের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। সেই দৃশ্য জানালা দিয়ে ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। বিভিন্ন জনের মাধ্যমে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পুলিশ তার দুই ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বাবাকে নির্যাতনের

অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত