ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫
     ৯:০৩ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ৯:০৩ 102 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) সকাল ৯টার দিকে শুরু হওয়া এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর ও অন্তত ৩০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, ফরদাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি গ্রুপ—রূপসদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার ও ফরদাবাদ ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি সালাউদ্দিনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এদিন সকালে মুসা হায়দার এক সালিশ ডাকেন। সালিশে অংশ নিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের

আহ্বায়ক কমিটির সদস্য শিপন তার সমর্থকদের নিয়ে ফরদাবাদ শান্তির বাজারে গেলে সালাউদ্দিনের নেতৃত্বাধীন গ্রুপ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিপন গ্রুপের ১৩ জন এবং সালাউদ্দিন গ্রুপের ৩ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ইমন (২৩), শাহপরান (২৪), শিশু মিয়া (৬০), সোহেল (৩৩), ফারুক (২৫), সাদ্দাম (৩৩), রোহেল (২৫), সালাউদ্দিন (৪৭), মামুন (২৩), সালমা (২৪), আখি আক্তারসহ অন্তত আরও ১০–১২ জন। ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ফরদাবাদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আহতদের স্বজনদের অভিযোগ, সালাউদ্দিন ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত। কেউ প্রতিবাদ করলে হামলার শিকার হন। তবে অভিযুক্ত সালাউদ্দিনের পক্ষ থেকে কেউ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এম. ইলিয়াস বলেন, ‘আধিপত্য কিংবা ভুল বোঝাবুঝির কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে। আহত সবাই বিএনপির কর্মী। পুরো ঘটনা জেনে পরে মন্তব্য করবো।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন