ব্রাকসু নির্বাচন স্থগিতে ক্যাম্পাসে উত্তেজনা, ভিসি কার্যালয় ঘেরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫
     ৫:৪৪ পূর্বাহ্ণ

ব্রাকসু নির্বাচন স্থগিতে ক্যাম্পাসে উত্তেজনা, ভিসি কার্যালয় ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ৫:৪৪ 22 ভিউ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন স্থগিতের ঘটনায় তুমুল উত্তেজনা চলছে ক্যাম্পাসে। এ নিয়ে ছাত্রদলের সঙ্গে ছাত্র সমন্বয়ক ও ছাত্রশিবিরের হট্টগোল চলছে। তারা ভিসি অফিস ঘেরাও করে স্থগিতাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভোটার তালিকার ভুল সংশোধন ও অন্যান্য অসংগতি দূর না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় কমিশন। ঘোষণার পর থেকেই পরস্পরবিরোধী অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্র সমন্বয়করা। সাবেক ছাত্র সমন্বয়ক এবং বেরোবি শিক্ষার্থী পরিষদের নেতারা প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় নির্বাচন অফিসের বাইরে তালা লাগানোর ঘোষণা দেয়। তালা লাগানোর চেষ্টা করলে এর প্রতিবাদ জানায় ছাত্রদল। এসময় তারা পরস্পর তুমুল হট্টগোলে

জড়িয়ে পড়েন। মূলত ছাত্র সমন্বয়ক খোকন ও আশিকের সঙ্গে তুমুল বিতর্কে জড়ান ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি তুহিন রানাসহ অন্যান্যরা। দুই পক্ষ আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করে এবং পরস্পরের প্রতি তেড়ে আসে। তখন ছাত্রদলের সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক জহির রায়হান ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন। প্রায় ঘণ্টাখানেক এই অবস্থানের পর ছাত্র সমন্বয়ক ও শিক্ষার্থী পরিষদের নেতারা ভিসির অফিস রুমের সামনে বিক্ষোভ করে অবস্থান করেন। তারা স্থগিতাদেশ প্রত্যাহার করে রাতের মধ্যেই সামান্য যে ভুলত্রুটি আছে সেগুলো সমাধান করে নির্বাচন চালু রাখার দাবি জানান। এসময় সাবেক ছাত্র সমন্বয়ক, স্বতন্ত্র এজিএস প্রার্থী শামসুর রহমান সুমন জানান, প্রশাসন ছাত্রদলকে সন্তুষ্ট করতে নাটক সাজিয়ে

নির্বাচন বানচালের জন্য এই স্থগিত ঘোষণা করেছে। এটা আমরা মানি না। ভোটার তালিকায় সামান্য যে ভুলত্রুটি আছে সেগুলো রাতের মধ্যেই সমাধান করে কাল থেকে প্রক্রিয়া চলমান রাখতে হবে। তা না হলে তাদের আন্দোলন চলবে। সাবেক সমন্বয়ক ও বেরোবি শিক্ষার্থী পরিষদের প্রার্থী আহমেদুল আল বীর জানান, এটা প্রশাসনের নতুন তামাশা। আট হাজার শিক্ষার্থীর সাথে নতুন টালবাহানা শুরু করেছে প্রশাসন। রাতেই স্থগিতাদেশ তুলতে হবে। যে ভুল আছে সেটা ১ ঘণ্টার মধ্যেই সমাধান সম্ভব। ছাত্রদল সভাপতি ইয়ামিন জানান, যেহেতু ভোটার তালিকায় ভুল আছে, সেকারণে সেটি সমাধান করেই শীতকালীন ছুটির পরেই নির্বাচন হলে ভালো হয়। যারা আন্দোলন করছে তারা ক্যাম্পাসের ভালো চায় না। এর আগে, সন্ধ্যায় এই

স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান। কারণ হিসেবে প্রশাসনের বিরুদ্ধে ভোটার তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন তিনি। এর মাধ্যমে কমিশনকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা ছিল কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এসময় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্থগিতের ঘোষণাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলছেন ভিসি অধ্যাপক শওকাত আলী। তিনি বলেন, সঠিক তথ্য সরবরাহ করার পরও যদি কোনো ভুল থাকে তাহলে সেটি ঠিক করার দায়িত্বও কমিশনের। তিনি কমিশনকে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এই ঘোষণার পর সাধুবাদ জানিয়েছে ছাত্রদল। আর প্রতিবাদ জানিয়েছে ছাত্র সমন্বয়ক ও ছাত্রশিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?