ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৬

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ |
আমরা অনেকেই মনে করি ওজন ঠিক রাখতে হলে খাবার পরিমাণে কম খেলেই তা যথেষ্ট। তবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এমনকি ব্যক্তিভেদে খাবার খাওয়ার পরিমাণও আলাদা হবে। আবার যারা ব্যস্ত তারা ব্যায়াম করার সময় পান না। ব্যায়াম না করেও ওজন নিয়ন্ত্রণ করা যায়। একজন মানুষের উচ্চতা যদি ১৬৫ সেন্টিমিটার হয় এবং তার ওজন ৬৫ কেজি হয়, তাহলে নিজের জন্য উপযুক্ত ওজনের কাছাকাছি থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু ওজন ধরে রাখার নিয়ম সবার জন্য এক নয়। একজন রিকশাচালক সারাদিন শারীরিক পরিশ্রম করেন। তার ক্যালোরির চাহিদা একজন ব্যাংক কর্মকর্তার তুলনায় বেশি হতে পারে। অন্যদিকে, ব্যাংকে বসে কাজ করা একজন মানুষের শারীরিক কর্মকাণ্ড কম। তাই দুজনের খাবারের পরিমাণ

ও দৈনিক ক্যালোরির চাহিদাও এক হবে না। মূল বিষয় হলো আপনি যত ক্যালোরি খরচ করছেন, আপনার খাবারের পরিমাণ ও ক্যালোরির ভারসাম্য তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে শুধু ক্যালোরি হিসাব করলেই হবে না। আমাদের খাওয়ার অভ্যাস, শারীরিক পরিশ্রম এবং দৈনন্দিন আচরণ—সবকিছুর দিকে নজর দিতে হবে। অতিরিক্ত খাওয়া থেকে সতর্ক থাকুন চাইনিজ রেস্টুরেন্ট, পার্টি বা কোনো অনুষ্ঠানে গেলে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয়ে যায়। তাই খাবারের সময় নিজের পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। নিয়মিত হাঁটুন ও নড়াচড়া করুন যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের নিয়মিত বিরতি নিয়ে উঠে দাঁড়ানো ও হাঁটার অভ্যাস করা উচিত। প্রয়োজনে প্রতি ৩০ মিনিটে কিছুক্ষণ দাঁড়ানো এবং দীর্ঘ সময় বসে

থাকার পর হাঁটাহাঁটি করা যেতে পারে। ব্যায়ামের জন্য সবসময় জিমে যেতে হবে বিষয়টি এমন নয়। নিয়মিত হাঁটা, সিঁড়ি ব্যবহার করা কিংবা দৈনন্দিন কাজের মধ্যে শারীরিক কর্মকাণ্ড বাড়ানোও গুরুত্বপূর্ণ। অভ্যাস পরিবর্তন করাই আসল চ্যালেঞ্জ ওজন নিয়ন্ত্রণ একদিনের কাজ নয়। বারবার মনে করিয়ে দেওয়া, নিজের অগ্রগতি দেখা এবং নিয়মিত অনুসরণ করলে ভালো অভ্যাস তৈরি করা সহজ হয়। ওজনের পাশাপাশি রক্তচাপ ও রক্তের শর্করার দিকেও নজর দিন নিজের ওজন, রক্তচাপ ও রক্তের শর্করা নিয়মিত পর্যবেক্ষণ করা স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত লবণ এড়িয়ে চলা এবং অতিরিক্ত মিষ্টি খাবার কমানোও উপকারী হতে পারে। সুস্থ থাকার জন্য বড় কোনো পরিবর্তনের অপেক্ষা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তৈরি করতে পারে বড়

পরিবর্তন। লেখক: অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দিন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও