ব্যাপক সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ৯:৩২ পূর্বাহ্ণ

ব্যাপক সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ 117 ভিউ
বরিশাল রূপাতলীতে বাসে ভাঙচুর ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রূপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিক ঐক‍্য পরিষদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মুখপাত্র জিয়া উদ্দিন সিকদার এ তথ্য জানান। এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাস শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিএম কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিল। সে শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস হেল্পার তার সঙ্গে তর্কতর্কিতে জড়ায় এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়। এই বিষয়ে বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি

বিষয়টি মিমাংসা করতে রূপাতলী আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদে। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৪ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে। এদিকে, রাতে প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়কে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি