ব্যাট হাতে ঝড় তুলেও চেন্নাইয়ের হারের হালি ঠেকাতে পারলেন না ধোনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫
     ৫:০২ পূর্বাহ্ণ

ব্যাট হাতে ঝড় তুলেও চেন্নাইয়ের হারের হালি ঠেকাতে পারলেন না ধোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ | ৫:০২ 97 ভিউ
আইপিএলে হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস। কিছুতেই যেন জয়ের দেখা পাচ্ছে না দলটি। সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে হারের হালি পূর্ণ করেছে চেন্নাই। ব্যাট হাতে ঝড় তুলেও দলকে বাঁচাতে পারেননি ধোনি। চেন্নাই ২১৯ রান তাড়া করতে নেমে হেরেছে ১৮ রানের ব্যবধানে। এ হারে পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে তারা। তাদের নিচে কেবল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে পাঞ্জাব। সবার ওপরে দিল্লি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট দলটির। এদিন হারের গল্প পাল্টাতে নেমে বোলিংটা ভালো হয়নি চেন্নাইয়ের। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেটের দেখা পেলেও পাঞ্জাবকে একাই টেনেছেন ওপেনার প্রিয়ানশ আরিয়া।

৪২ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১০৩ রান এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। শেষ দিকে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং। আর তাতেই নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় দলটির স্কোর ২১৯। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি চেন্নাইয়ের। ওপেনার রাচিন রবিন্দ্র ২৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরলেও ভাঙে ৬১ রানের জুটি। এরপর ডেভন কনওয়ে ফেরেন ৪৯ বলে ৬৯ রান করে। এরপর শিভাম ডুবে ২৭ বলে ৪২ রান করে দলকে ম্যাচে রাখেন। পরে ব্যাট হাতে ঝড় তুলেন ধোনি। ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান আসে তার ব্যাট থেকে। তবে তাতে শেষ রক্ষা হয়নি। শেষ

দিকে বলের সঙ্গে রানের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি চেন্নাই। শেষ পর্যন্ত দলটি তুলতে পেরেছে ৫ উইকেটে ২০১ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন