বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন বাতিল চায় বিপিএমসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন বাতিল চায় বিপিএমসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
এমবিবিএস ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী জানুয়ারিতে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হলে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ভর্তি পরীক্ষা হবে। শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার পর শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে শিক্ষার্থী ভর্তিতে অটোমেশন বাতিলের দাবি জানিয়েছে। তারা বলেন, একজন ছাত্রকে ভর্তির ক্ষেত্রে তার পছন্দের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। বর্তমান পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। উদাহরণ টেনে তারা বলেন, নোয়াখালীর একজন ছাত্রকে নিজের এলাকার কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থাকে

না এই অটোমেশনের কারণে। এতে ওই ছাত্র আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশ বেসরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান বলেন, বেসরকারি মেডিকেল কলেজসমূহে অটোমেশন পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে। এতে ছাত্র-ছাত্রীদের মেধার মূল্যায়ন ও তাদের পছন্দের কলেজের ভর্তির সুযোগ পাবে। ৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস-এ ভর্তি ফি নিধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, বিডিএস-এ ভর্তি ফি ১১ লাখ টাকা। এ ছাড়া ইন্টার্নশিপ ফি ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। আর টিউশন ফি ১০ হাজার টাকা। এসব ফি ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষ থেকে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য