বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৬

বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ |
ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি বৃদ্ধাশ্রমে ঢুকে ভেতরে আশ্রিত এক প্রতিবন্ধী বৃদ্ধা নারীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামের স্থানীয় মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। আজ ১লা অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়ার বাড়ি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে। তিনি আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন‌্য কালী মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। বৃদ্ধাশ্রমটির পরিচালক রফিকুল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া আশ্রমে ঢোকেন। পরে সেখানে থাকা এক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই বৃদ্ধার চিৎকার শুনে আশ্রমের বাসিন্দা ও কর্মচারীরা এগিয়ে আসেন এবং তাকে ধরে ফেলেন। পালাতে না পারেন, সে জন্য তাকে লোহার

শিকলে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে হেফাজতে নেয়। তবে রুবেল মিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারী এবং অন্য অসহায় নারী-পুরুষদের সেবা ও দেখাশোনার জন্য তিনি সেখানে গেছেন। কোনো অনৈতিক বা অপরাধমূলক কাজের উদ্দেশ্য তার ছিল না বলে দাবি করেন তিনি। বৃদ্ধাশ্রমের নিজস্ব কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও গোপনে বৃদ্ধদের দেখাশোনার প্রয়োজন হলো কেন, আপনাকে কে খবর দিয়েছে, সংস্থাটির অনুমোদন নেননি কেন- এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ইমাম রুবেল মিয়া। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত বৃদ্ধাশ্রমে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায়

নিয়ে আসে। ঘটনার সব দিক যাচাই করা হচ্ছে। ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও