বিসিবির অনুমোদনে দেশিদের নিয়ে ম্যাচ খেলছে রাজশাহী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫
     ৮:১৬ পূর্বাহ্ণ

বিসিবির অনুমোদনে দেশিদের নিয়ে ম্যাচ খেলছে রাজশাহী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৮:১৬ 171 ভিউ
বিপিএলের চলতি আসরে নিজেদের ১১তম ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে দুর্বার রাজশাহী। রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশি ক্রিকেটার ছাড়া একাদশ সাজাতে টেকনিক্যাল কমিটির অনুমোদন নিয়েছে রংপুর রাইডার্স। অভিযোগ পাওয়া গেছে, পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। তবে বিসিবি এক বার্তায় জানিয়েছে, রংপুরের বিপক্ষে বিদেশি ক্রিকেটারদের খেলার জন্য না পাওয়ায় সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলার অনুমতি চায় দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের টেকনিক্যাল কমিটি তাদের আবেদন পর্যলোচনা করে টুর্নামেন্টের বিধির ১.২.৮ ধারায় স্থানীয় ক্রিকেটার নিয়ে ম্যাচ খেলার অনুমতি দিয়েছে। শুধুমাত্র রংপুরের বিপক্ষে ম্যাচের জন্য বিশেষ এই সুযোগ দেওয়া হয়েছে। বিপিএলে কোন দল একাদশে সর্বোচ্চ ৪জন বিদেশি ক্রিকেটার রাখতে

পারে। রাজশাহীর একাদশ: সাব্বির হোসেন, এনামুল হক, ইয়াসির রাব্বি, আকবর আলী, এসএম মেহরব, সানজামুল ইসলাম, জিসান আলম, তাসকিন আহমেদ, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মিজানুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন