বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫
     ৭:৩৪ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:৩৪ 54 ভিউ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলকে পুনরায় বহাল করার উদ্যোগ জোরদার হয়েছে। অনির্দিষ্টকালের ছুটিতে থাকা সায়মা ওয়াজেদকে ফিরিয়ে আনার এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। আগামী সপ্তাহে ডব্লিউএইচও মহাপরিচালকের দিল্লি সফরের সময়ই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদর দফতর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত। জানা গেছে, ভারতসহ এই অঞ্চলের ১০টি সদস্য দেশের মধ্যে অন্তত ৬টি দেশ সায়মা ওয়াজেদকে অবিলম্বে তার পদে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে। গত তিন-চার মাস ধরে ভারত ও সমর্থনকারী দেশগুলো মৌখিকভাবে ও লিখিতভাবে সংস্থার কাছে দাবি জানিয়ে আসছে যে,

একটি মাত্র সদস্য দেশের (বাংলাদেশ) আপত্তির মুখে একজন নির্বাচিত পূর্ণকালীন পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়মনীতির পরিপন্থী। সদস্য দেশগুলো আরও যুক্তি দেখিয়েছে, ছুটিতে থাকলেও সায়মা ওয়াজেদ পূর্ণ বেতন ও সুযোগ-সুবিধা পাচ্ছেন। কাজ না করিয়েও জাতিসংঘের একটি সংস্থাকে এই ব্যয়ভার বহন করতে হচ্ছে, যা যুক্তিসংগত নয়। আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে যোগ দিতে দিল্লি আসছেন। এই সফরে তিনি সংস্থার নতুন কার্যালয় ভবন উদ্বোধন করবেন। ধারণা করা হচ্ছে, এই সফরের সময়ই সায়মা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতসহ সমর্থনকারী দেশগুলো চাইছে, মহাপরিচালকের উপস্থিতিতেই সায়মা ওয়াজেদকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ ফিরিয়ে

দেওয়া হোক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তির পর গত ১১ জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। এর আগে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলা এবং সরকারের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। তার অনুপস্থিতিতে ক্যাথরিনা বোয়েহমি ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই মাসে সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর পর ডব্লিউএইচও-এর ওয়েবসাইট থেকে

তার নাম ও ছবি সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সদস্য দেশগুলোর চাপের মুখে পরবর্তীতে তা পুনরায় যুক্ত করা হয়। বর্তমানে তিনি দিল্লিতেই অবস্থান করছেন। উল্লেখ্য, গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর সায়মা ওয়াজেদের মা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডব্লিউএইচও-এর পক্ষ থেকে সায়মা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। এর আগে সায়মা ওয়াজেদের অপসারণ চেয়ে দুদকের পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডব্লিউএইচও-তে পাঠানো হয়েছিল। তবে পুনর্বহালের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা