বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ |
ডলারের তেজ আর বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম। এর ফলে টানা এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের পতনের মুখে পড়েছে লাভহীন এই মূল্যবান ধাতু। শনিবার (৩ অক্টোবর) রাতে পাওয়া তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ ডলারে নেমে এসেছে। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। এছাড়া মার্কিন গোল্ড ফিউচার্সের দামও ১ শতাংশ কমে ৪ হাজার ১৬২ ডলারে ঠেকেছে। বাজার বিশ্লেষক হ্যান তান রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড এখনো কঠোর নীতিতে অটল থাকায় বিনিয়োগকারীরা অতিরিক্ত আশা করতে ভয় পাচ্ছেন। সামনে মূল্যস্ফীতি ঠেকানোর পাশাপাশি শ্রমবাজারের দুর্বলতা ফেড

কীভাবে সামাল দেয়, তার ওপরই স্বর্ণের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ভর করছে। চলতি বছরের শুরুর দিকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুদ্রাস্ফীতির শঙ্কা ও চড়া সুদের হারের কারণে স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি কমেছে। বিশ্ববাজারের মতো অন্য ধাতুর অবস্থাও ভালো নয়। রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে, যা সার্বিকভাবে মূল্যবান ধাতুর বাজারকে সাপ্তাহিক লোকসানের মুখে ফেলেছে। এদিকে এর প্রভাব দেশের বাজারেও দেখা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি

স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র: রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও