বিশ্ববাজারে স্বর্ণের দরপতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ |
বিশ্ববাজারে স্বর্ণের দামের ফের পতন হয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং উচ্চ সুদহার দীর্ঘদিন বহাল থাকার আশঙ্কায় চাপে পড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় এর প্রভাব পড়তে পারে দেশের বাজারেও। ভিয়েতনাম সময় বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৪ হাজার ৩৫৬ ডলার। আগের দিনের তুলনায় এটি উল্লেখযোগ্য কম। একই সময়ে প্রতি আউন্স রুপার দাম ছিল ৬৫ দশমিক ৬৩ ডলার, প্লাটিনাম ১ হাজার ৮২৪ ডলার এবং প্যালাডিয়াম ১ হাজার ৩৩৬ ডলার। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সতর্ক

মুদ্রানীতির সম্ভাবনাকে দেখা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড উচ্চ সুদহার আরও কিছুদিন ধরে রাখতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সাম্প্রতিক সময়ে ১০ বছর মেয়াদি মার্কিন সরকারি বন্ডের সুদহার বেড়ে প্রায় ৪ দশমিক ৮ শতাংশে উঠেছে। একই সঙ্গে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। বিশ্ববাজারে স্বর্ণের দামের এই পতন দেশের বাজারেও কিছুটা প্রভাব ফেলতে পারে। কারণ, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দেশের বাজারে মূল্য নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম সমন্বয় হতে পারে। তবে কতটা কমবে, তা নির্ভর করবে ডলার-টাকার বিনিময় হার, দেশে সোনার চাহিদা ও সরবরাহ এবং স্থানীয় বাজার ব্যবস্থাপনার ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী