বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৬

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৬ |
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমেছে। মঙ্গলবার দুপুর নাগাদ স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪,২৮৭ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। এর আগের দিন সোমবারও বড় দরপতনের মাধ্যমে স্বর্ণ গত ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল, যা গত এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে কম দাম। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারসও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩২৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর ওপর আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা খরচ ও এর মূল সূচক চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বাড়ায় কেন্দ্রীয় ব্যাংককে দীর্ঘ সময় ধরে

সুদের হার চড়া রাখতে হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দুই দিনের বৈঠক শেষে বুধবার সুদের হার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। বাজার ধারণা করছে, ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। স্বর্ণের নিজস্ব কোনো সুদ নেই। কিন্তু বাজারে সুদের হার বাড়লে অন্যান্য লাভজনক সম্পদে আয় বেড়ে যায়, ফলে সোনা ধরে রাখার খরচ বা লোকসানের আশঙ্কাও বাড়ে। এ কারণেই বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। হিসাব করে দেখা গেছে, আন্তর্জাতিক স্পট দরে প্রতি আউন্স ৪,২৮৭ দশমিক ৬৯ ডলার এবং প্রতি ডলার ১২৩ টাকা ধরলে বর্তমানে বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯৭

হাজার ৮০০ টাকার কাছাকাছি পড়ছে। সূত্র: রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী