বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫
     ৪:৪৯ অপরাহ্ণ

বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ | ৪:৪৯ 76 ভিউ
ইতালির ভেনিসে তিন দিনব্যাপী জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজ। বিয়ের কয়েক ঘণ্টা পরই সানচেজ তার সব পুরোনো ইনস্টাগ্রাম পোস্ট মুছে ফেলেন এবং কেবল তাদের বিয়ের দুটি ছবিই রাখেন। এমনকি সানচেজ তার সারনেমও পরিবর্তন করে ‘লরেন সানচেজ বেজোস’ রাখেন। সানচেজ এর আগে তার বেশ কয়েকটি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, যার মধ্যে প্যারিসে তার ব্যাচেলর পার্টির ছবিও ছিল। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টা পর তিনি সব ছবি মুছে ফলেন। কেবল যে দুটি ছবি সানচেজ রেখেছেন তার মধ্যে একটি তার বিয়ের পোশাকের ছবি এবং অন্যটি নবদম্পতি হিসেবে বেজোসের

সঙ্গে একটি ছবি। একটি পোস্টে লেখা ছিল, ‘এটি শুধু একটি গাউন নয়, কবিতার একটি অংশ। ধন্যবাদ ডলস এবং গাব্বানা এই জাদু তৈরির জন্য’। পোস্টটিতে বিয়ের বিশেষ মুহুর্তগুলো দেখানো তিনটি ছবি রয়েছে। তার দ্বিতীয় পোস্টটি জেফ বেজোসের সঙ্গে বিয়ের পর তার প্রথম ছবি। ক্যাপশনে লেখা আছে ‘০৬/২৭/২০২৫’ যা তাদের বিয়ের তারিখ। পোস্টের সঙ্গে থাকা ছবিতে তাদের বিয়ের বিশেষ মুহুর্ত ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হওয়া বেজোস ও সানচেজের বিয়ের অনুষ্ঠানটি এক জমকালো পার্টির মাধ্যমে শনিবার বিকালে শেষ হয়। বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, এলটন জন, লেডি গাগা, ইভাঙ্কা ট্রাম্পসহ ২০০ জন তারকা ও প্রভাবশালী

ব্যক্তি। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুষ্ঠানস্থলে প্রবেশের পর তাদের ছবি আর দেখা যায়নি। বিয়ের আনুষ্ঠানিকতা হয় মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় ও ভেনিসের আর্সেনালে অবস্থিত প্রাচীন এক জাহাজ কারখানায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই রাজকীয় আয়োজনে ব্যয় হয়েছে প্রায় ৫.৫ কোটি ডলার, আর এর প্রভাবে ভেনিস শহরের অতিরিক্ত আয় হতে পারে ১১০ কোটি ডলার পর্যন্ত।] সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন