বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ |
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তারা একে অপরের জীবনসঙ্গী হয়েছেন। সিএনএন এক প্রতিবেদনে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির প্রেমকাহিনী যেন যেকোনো হলিউড সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ২০২৩ সালে শুরু হওয়া তাদের সম্পর্কের প্রতিটি মোড় ছিল ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। অবশেষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১,০০০ অতিথির উপস্থিতিতে তাদের এই রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের ডিজিটাল স্ক্রিনগুলোতে

বেগুনি রঙে ফুটে ওঠে ‘জাস্ট অ্যান্ড টি ম্যারেড’ বার্তাটি। বিয়ের অনুষ্ঠানে প্রথাগত প্রথা ভেঙে নতুনত্বের ছোঁয়া ছিল। অনুষ্ঠানে কোনো ব্রাইডসমেড বা গ্রুমসম্যান ছিলেন না। টেলর সুইফটের ‘ম্যান অব অনার’ হিসেবে ছিলেন তার ভাই অস্টিন সুইফট এবং ট্র্যাভিস কেলসির ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেছেন তার ভাই জেসন কেলসি। তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। বিয়ের পোশাকে ছিল আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন। জোনাথন অ্যান্ডারসনের ডিজাইনে ক্রিশ্চিয়ান ডিওর হাউট কউচারের পোশাকে সেজেছিলেন টেলর ও ট্র্যাভিস। দুজনের পায়েই ছিল কাস্টম ক্রিশ্চিয়ান লুবুটিন জুতো। এছাড়া টেলর সুইফটের সাজে কার্টিয়ারের গয়না বাড়তি আভিজাত্য যোগ করে। টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির

এই সম্পর্কের শুরুটা ছিল বেশ নাটকীয়। ট্র্যাভিস কেলসি তার পডকাস্টে জানিয়েছিলেন, কানসাস সিটিতে টেলরের ‘এরাস ট্যুর’-এর কনসার্টে গিয়েও তার সাথে দেখা করার সুযোগ পাননি তিনি। সেই ঘটনাটি পরে টেলর সুইফট বেশ মজার ছলে গণমাধ্যমের কাছে তুলে ধরেছিলেন। সেই না পাওয়ার গল্প থেকে শুরু হওয়া প্রেম আজ পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার