বিদেশে নেওয়ার কথা বলে আবাসিক হোটেলে নারীকে দলবদ্ধ ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৫৩ পূর্বাহ্ণ

বিদেশে নেওয়ার কথা বলে আবাসিক হোটেলে নারীকে দলবদ্ধ ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৩ 120 ভিউ
রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ে ২০ জনকে আসামি করে কাফরুল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। ধর্ষণের শিকার নারী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার কর্মী। তার স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে এক লাখ টাকা নেন সাগর নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ঘুরিয়েও তাকে বিদেশ পাঠাতে ব্যর্থ হয় সাগর। টাকা ফেরত চাইলে সে নানা তালবাহানা শুরু করে। এরপর আবারও বিদেশে নেওয়ার কথা বলে তাকে সোমবার রাজধানীতে ডাকে সাগর। এরপর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন গোল্ডেন আবাসিক হোটেলে

নিয়ে আটকে রেখে ৮-১০ জন মিলে ওই নারীকে ধর্ষণ করা হয়। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে ওই হোটেলে অভিযান চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল কেটে ও দরজা ভেঙে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ও ভবনের কেয়ারটেকার বলেন, স্থানীয় প্রভাবশালীদের মদদে ভবনটিতে দীর্ঘদিন ধরেই অনৈতিক কার্যকলাপ চলছে। কাফরুল থানার ইন্সপেক্টর (তদন্ত) রুবেল মল্লিক বলেন, ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ধর্ষণের ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এ ছাড়া পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই

হোটেলে অভিযান চালিয়ে মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে ১৩ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন