বিচ্ছেদ জল্পনা নিয়ে মুখ খুললেন উরওয়া ও ফারহান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:২৯ অপরাহ্ণ

বিচ্ছেদ জল্পনা নিয়ে মুখ খুললেন উরওয়া ও ফারহান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৯ 92 ভিউ
পাকিস্তানি জনপ্রিয় সেলিব্রিটি দম্পতি উরওয়া হোসেন ও ফারহান সাইদ অবশেষে তাদের দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে মুখ খুলেছেন। এই তারকা যুগল ২০১৬ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালে গুঞ্জন ছড়ায় যে তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। তবে বিষয়টি সে সময় তারা নিশ্চিত বা অস্বীকার করেননি। সম্প্রতি একটি সাক্ষাতকারে ফরহান সাঈদ তাদের সম্পর্কের চ্যালেঞ্জগুলি নিয়ে কথা বলেছেন। তাদের বিচ্ছেদ সম্পর্কে প্রশ্ন করলে ফরহান সাঈদ বলেন, ‘না, আমরা ঠিক আছি।’ তিনি জানান, তাদের বিষয়টি জনসমক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কিন্তু তিনি জোর দিয়ে বলেন যে, তাদের পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল, বিষয়টি তারা সম্মানের সঙ্গে মোকাবিলা করেছেন। ফারহান বলেন, যা কিছু

ঘটেছে, আমরা একে অপরকে আঘাত করার মতো কিছু বলিনি বা করিনি। অভিনেতা আরও বলেন, যেকোনো সম্পর্ক বা সঙ্গীর সবচেয়ে বড় অপছন্দের বিষয় হলো একে অপরের পেছনে কথা বলা। তিনি উল্লেখ করেন, তারা কঠিন সময়ের মুখোমুখি হলেও উরওয়া এবং তিনি একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছিলেন। উরওয়া হোসেনেও একই সাক্ষাতকারে তাদের দাম্পত্য সম্পর্কে তার মতামত শেয়ার করেন। তিনি জানান, তাদের সম্পর্কের মূল ভিত্তি ছিল সম্মান এবং এটি তাদের আবার একসঙ্গে হতে সাহায্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিনেত্রী বলেন, যদিও সংগ্রাম ছিল, আমরা একে অপরকে সম্মান করেছি এবং তা আমাদের পুনর্মিলন ঘটিয়েছে। সম্প্রতি অভিনেত্রী মাওরা হোসেনের বিয়েতে এই দম্পতি একসঙ্গে

যোগদান করে আবারও আলোচনায় আসেন। বিয়ের একটি ভিডিওতে ফারহান ও উরওয়াকে একসঙ্গে নাচতেও দেখা যায়। ২০২৪ সালের ৩ জানুয়ারি উরওয়া ও ফারহান প্রথম কন্যাসন্তান জন্ম দিয়ে ভক্তদের খুশির সংবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ