বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
লালমনিরহাটে চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় এক সরকারি কর্মকর্তাকে এলাকাচ্যুত করার পাশাপাশি তাঁর বৃদ্ধ বাবা-বোনকে পিটিয়ে আহত এবং মা ও ছোট ভাইকে নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সরকারি কর্মকর্তা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। গত ২৮শে আগস্ট, শুক্রবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাহেরুল ইসলাম এসব অভিযোগ করেন। তাহেরুল ইসলাম আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতাবাড়ী গ্রামের আব্দুল লতিবের ছেলে এবং বর্তমানে কালীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। দাবির সূত্রপাত: তাহেরুল ইসলাম জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে বসতবাড়ি সংলগ্ন খালার ২৫ শতাংশ জমি ক্রয়

করেন তিনি। জমি কেনার পর থেকেই প্রতিবেশী ও কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। হুমকি ও বাড়িছাড়া: চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যাতায়াতের পথে ও বাড়িতে এসে বিভিন্ন সময়ে শারীরিক আক্রমণ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ২৬ জুন নুর আলম বাড়িতে গিয়ে চাঁদা পরিশোধের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। প্রাণভয়ে ওই রাতেই নিজের বাড়ি ছেড়ে কালীগঞ্জে একটি ভাড়া বাসায় আশ্রয় নিতে বাধ্য হন এই কর্মকর্তা। মারধর ও শারীরিক নির্যাতন: গত ২৩ জুলাই সন্ধ্যায় অসুস্থ মা-বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে মিরেচক এলাকায় নুর আলম ও তাঁর সহযোগীরা তাহেরুলের পথরোধ করে পিটিয়ে

তাঁর হাত-পা ভেঙে দেয়। জরুরি সেবায় কল সত্ত্বেও হামলা: গত ২৬ আগস্ট সুদে-আসলে আড়াই লাখ টাকা দাবি করে অভিযুক্তরা ফের বাড়িতে হামলা চালায় এবং তাঁর বৃদ্ধ বাবাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত করে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিলে আদিতমারী থানা পুলিশ পৌঁছায়। তবে অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই বাবাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তাহেরুলের বোনকেও মারধর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কর্মকর্তা অভিযোগ করেন, স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও তিনি কোনো প্রতিকার পাননি। বর্তমানে তাঁর মা ও ছোট ভাইকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং অভিযুক্তদের লোকজন দিনরাত বাড়ি ঘিরে রাখায়

পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাহেরুল ইসলাম দ্রুত তাঁর অবরুদ্ধ স্বজনদের উদ্ধার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। ঘটনার বিষয়ে আদিতমারী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, ভুক্তভোগী কর্মকর্তা চাকরির প্রয়োজনে কর্মস্থলে অবস্থান করতে পারেন, তাই বাড়িছাড়া হওয়ার দাবিটি যাচাইসাপেক্ষ। তিনি আরও জানান, ঘটনার দিন ঠিক কোন কর্মকর্তারা গিয়েছিলেন তা খোঁজ নেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী থানায় সরাসরি এলে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য