বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫
     ৫:৩৩ অপরাহ্ণ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৫:৩৩ 106 ভিউ
মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাহে রমজান একটি তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে আল্লাহর হুকুম অনুসারে ৩০ দিন রোজা পালন করা ফরজ। অথচ এই ফরজ রোজা না রেখে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে, দিনের বেলায় প্রকাশ্যে পানি পান করে তোপের মুখে ভারতীয় মুসলিম তারকা পেস বোলার মোহাম্মদ শামি। রমজান মাসে দিনের বেলায় প্রক্যাশ্যে পানি পান করায় সোশ্যাল মিডিয়ায় শামিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরলভিও। মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেছেন, রমজান মাসে মুসলিমরা রোজা রাখেন, এটি আল্লাহর নির্দেশিত একটি ফরজ কাজ। রমজান মাসে রোজা না রেখে প্রকাশ্যে পানি পান করা ওনার উচিত হয়নি। প্রকাশ্যে পানি

পান করার কারণে সারা বিশ্বের মানুষ তাকে দেখেছেন। উনি খেলছেন মানে উনি সুস্থ আছেন। সুস্থ থাকার পরও রোজা রাখেননি। যা মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে উনি অন্যায় করেছেন। এমন পরিস্থিতিতে মোহাম্মদ শামির পক্ষে দাঁড়িয়েছেন ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে নিতান্ত ব্যক্তিগত মতামত জানাতে পারি। হতে পারে আমার ধারণা ঠিক নয়। আবার আমার মতামত সঠিকও হতে পারে। খেলার জগতকে আলাদা রাখা উচিত। লোকে দৈন্দন্দিন জীবনে নিজ নিজ ক্ষেত্রে বিচরণ করেও ধর্মীয় কার্যাবলি পালন করতে পারেন। তবে এমন একটা পরিস্থিতিতে শামি অথবা রোহিত বা অন্য কারও সেটা পালন করবে, এমনটা আশা করা ঠিক নয়।’ ভাজ্জি

আরও বলেছেন, ‘আপনি বাড়িতে বসে রয়েছেন বা অন্য কোনও কাজে ব্যস্ত রয়েছে আপনার পক্ষে রোজা রাখা সম্ভব। কিন্তু যখন আপনি খেলাধুলা করেন তখন অনেক পরিশ্রম করতে হয়। সেই সময় পানি পান না করলে বা খাবার না খেলে খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়তে পারেন। এটা আপনার শরীর। শরীরের জ্বালানি দরকার হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন