বাউল শিল্পীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে ‘লালন পরিষদ ইউএসএ’-এর সমাবেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫
     ১০:০২ পূর্বাহ্ণ

বাউল শিল্পীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে ‘লালন পরিষদ ইউএসএ’-এর সমাবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ | ১০:০২ 46 ভিউ
বাংলাদেশে পুলিশের উপস্থিতিতে বিভিন্ন জেলায় তৌহিদী জনতার ব্যানারে চিহ্নিত মৌলবাদী সন্ত্রাসীদের দ্বারা বাউল শিল্পীদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের বিরুদ্ধে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করেছে ‘লালন পরিষদ ইউএসএ। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ সমাবেশে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাঁরা বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি, বাউল সম্প্রদায়ের ওপর সকল প্রকার নির্যাতন বন্ধ, এবং বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান। সমাবেশের বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর যে হামলা চলছে, তা দেশের মানবিক, সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর সুস্পষ্ট আঘাত। তারা বলেন, বাউলধারা বাংলার হাজার বছরের সংস্কৃতি ও মানবতাবাদী

চেতনাকে ধারণ করে—যা মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বক্তারা আরও দাবি করেন, পুলিশের উপস্থিতিতে বাউল শিল্পীদের ওপর হামলা হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ঘটনাগুলোর স্বাধীন তদন্ত এবং সংশ্লিষ্ট দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানারে লিখেছিলেন— বাউলদের ওপর হামলা বন্ধ করো, আবুল সরকারের মুক্তি চাই। লালন পরিষদ ইউএসএ-এর নেতারা বলেন, মানবতা, ভালোবাসা ও বৈচিত্র্যের সুর ছড়িয়ে দেওয়া বাউলরা কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের টার্গেট হতে পারে না। তারা বাংলাদেশ সরকারকে বাউল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে প্রবাসী বাউল শিল্পীরাও অংশ নেন এবং

লালনের গান পরিবেশন করে মানবতাবাদী চেতনার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?