বাইডেনের ছেলের বিরুদ্ধে বিপুল অঙ্কের মানহানি মামলার হুমকি মেলানিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫
     ৫:২২ অপরাহ্ণ

বাইডেনের ছেলের বিরুদ্ধে বিপুল অঙ্কের মানহানি মামলার হুমকি মেলানিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ৫:২২ 79 ভিউ
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মানহানি মামলা করার হুমকি দিয়েছেন। বহুল আলোচিত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হান্টারের মন্তব্যের জেরে এ পদক্ষেপে নেওয়ার কথা জানান মেলানিয়ার আইনজীবীরা। খবর বিবিসির। চলতি মাসের শুরুর দিকে চলচ্চিত্র নির্মাতা অ্যান্ড্রু ক্যালাহানকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন দাবি করেন, এপস্টেইনের অপ্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে এবং এপস্টেইনই মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয় করিয়ে দিয়েছিলেন। মেলানিয়ার আইনজীবীরা এই মন্তব্যকে ‘মিথ্যা, অপমানজনক, মানহানিকর ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। হান্টারের আইনজীবীর কাছে পাঠানো আইনি নোটিশে বলা হয়, তিনি যদি বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে

ক্ষমা না চান, তবে ১০০ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হবে। চিঠিতে আরও অভিযোগ করা হয়, হান্টারের এই মন্তব্য সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে পুনঃপ্রচারের ফলে ফার্স্ট লেডি মারাত্মক সুনামহানি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। যদিও ট্রাম্প অতীতে এপস্টেইনের সঙ্গে পরিচয়ের কথা অস্বীকার করেননি, তবে দাবি করেছেন—চলতি শতকের শুরুর দিকে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। পরবর্তীতে ২০০৫ সালে তিনি মেলানিয়াকে বিয়ে করেন। আইনি নোটিশে হান্টারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি দীর্ঘদিন ধরে অন্যদের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন এবং মেলানিয়াকে লক্ষ্যবস্তু করে কেবল জনদৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এই নোটিশ পাঠানো হয়েছে এমন সময়, যখন এপস্টেইন সংক্রান্ত নথি

প্রকাশের বিষয়ে হোয়াইট হাউস চাপে রয়েছে। অনেকের ধারণা, এপস্টেইনের কাছে যৌন শোষণ সুবিধাভোগীদের একটি তালিকা আছে, যা ‘এপস্টেইন ফাইলস’ নামে পরিচিত। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় ফিরলে তিনি এই নথি প্রকাশ করবেন। তবে চলতি বছরের জুলাইয়ে এফবিআই ও বিচার বিভাগ জানায়, তাদের কাছে এমন কোনো তালিকা নেই। নোটিশে বলা হয়, হান্টারের দাবি আংশিকভাবে এসেছে সাংবাদিক মাইকেল উলফের উদ্ধৃতি থেকে—যিনি ট্রাম্পের সমালোচনামূলক জীবনী লিখেছেন। সম্প্রতি ডেইলি বিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে উলফ বলেন, মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয়ের আগে তিনি এপস্টেইন ও ট্রাম্পের এক সহযোগীর পরিচিত ছিলেন। তবে চিঠি পাওয়ার পর ডেইলি বিস্ট প্রতিবেদনটি সরিয়ে নেয় এবং বিষয়বস্তু ও শিরোনাম নিয়ে ভুলের জন্য

দুঃখ প্রকাশ করে। এপস্টেইনের মাধ্যমে মেলানিয়া ও ট্রাম্পের পরিচয়ের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত এপস্টেইন ২০১৯ সালে বিচার শুরুর আগে কারাগারে আত্মহত্যা করেন। ২০১৬ সালের জানুয়ারিতে হার্পারস বাজার ফ্যাশন ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেলানিয়া জানান, ১৯৯৮ সালের নভেম্বরে নিউইয়র্কে এক মডেলিং এজেন্সির প্রতিষ্ঠাতার আয়োজিত পার্টিতে ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় তিনি ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানান, কারণ ট্রাম্প তখন অন্য এক নারীসঙ্গী নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই ম্যাগাজিন জানায়, তখন ট্রাম্প দ্বিতীয় স্ত্রী মারলা মেপলসের সঙ্গে বিচ্ছিন্নভাবে বসবাস করছিলেন এবং ১৯৯৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর আগে ১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ইভানা ট্রাম্পের সঙ্গে বৈবাহিক

সম্পর্কে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?