বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫
     ৭:০৯ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৯ 26 ভিউ
বাংলা ভাষা ও সাহিত্যের সুসংহত গবেষণা, অনুশীলন ও বিকাশের জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি আজ পালন করছে তাদের গৌরবময় পথচলার ৭০ বছর। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে একাডেমি ভাষা সংগ্রামের চেতনা, দেশজ কৃষ্টি ও সমকালীন সৃজনধারাকে ভিত্তি করে বাঙালির মননচর্চার প্রধান অঙ্গন হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বাংলা একাডেমি আয়োজন করেছে দিনব্যাপী কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। সকাল ১০টায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে একাডেমির প্রতিনিধি দল। বিকেল সাড়ে ৩টায় একাডেমির

আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা। এতে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন সাহিত্যিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী। রাষ্ট্রভাষা আন্দোলনের উত্তাল দিনের পরপরই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় একটি নিবেদিত গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে জাতির সাংস্কৃতিক আত্মপরিচয়ের অন্যতম প্রধান ঠিকানা। একাডেমির আদর্শ ও লক্ষ্য জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। দেশজ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সমকালীন শিল্প-সাহিত্য– এসবের সংরক্ষণ, গবেষণা ও বিকাশের মাধ্যমে জাতির

মানসিক উৎকর্ষ সাধনেই কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি নিরলসভাবে। ৭০ বছরের পথপরিক্রমায় বাংলা একাডেমি আজ বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, প্রকাশনা, শব্দকোষ নির্মাণ, লোকসংস্কৃতি সংগ্রহ, পাঠচর্চা ও জাতীয় সাহিত্যোৎসব আয়োজনের সর্বাধুনিক কেন্দ্র হয়ে উঠেছে, যা বাঙালির সাংস্কৃতিক বিকাশের ধারাকে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নিতে অবিচল ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?