বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ |
ভারতীয় ক্রিকেট দল যে এবার আর বাংলাদেশ সফরে আসছে না, সেটা মোটামুটি নিশ্চিতই ছিলো। রাজনৈতিক পরিস্থিতিতে তাদের সরকার এখন ক্রিকেট দল পাঠাতে চাইছে না। এটা আরও নিশ্চিত করে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারত সফরের অনিশ্চয়তার গুঞ্জনের মধ্যেই শেষ পেরেকটি ঠুকে দিল তারা। সেপ্টেম্বর মাসে বিসিবির প্রস্তাবিত সূচির একেবারেই শেষ সময়ে গিয়ে দিল্লির মাঠে আফগানদের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া পরিকল্পনা অনুযায়ী, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত- বিরাটদের। কিন্তু বিসিবির সেই ১ থেকে ১৩ সেপ্টেম্বরের উইন্ডো পুরোপুরি ভেস্তে দিয়ে ঠিক ১৩ সেপ্টেম্বর থেকেই নিজেদের হোম সিরিজ

শুরু করছে আফগানিস্তান। ভারতের মাঠেই অনুষ্ঠিত হতে যাওয়া এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি খেলা হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর—দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। বাণিজ্যিক অংশীদারদের পাঠানো এক চিঠিতে এসিবির সিইও নাসিব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে ২০২৬ সালের এই সিরিজের দিনক্ষণ ও ভেন্যু বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে। হাতে আর তিন সপ্তাহের মতো সময় বাকি থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই সিরিজ নিয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত নেই। তাই শেষ মুহূর্তে দুই দেশের সরকারের একদম অলৌকিক কোনো হস্তক্ষেপ না হলে, ভারতের এই বাংলাদেশ সফর আর আলোর মুখ দেখছে না বললেই চলে। বিসিবির লাল গালিচা ছেড়ে ভারত

এখন ব্যস্ত আফগানদের আতিথেয়তা দিতে! যদিও এই সিরিজে অফিসিয়াল স্বাগতিক আফগানিস্তানই। নিজেদের দেশে খেলা দিতে না পারায় ‘হোম’ ভেন্যু হিসেবে দিল্লি বেছে নিয়েছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য