বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫
     ১১:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ১১:৪৫ 31 ভিউ
আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা বাণী প্রদান করেছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাণীতে একইসাথে তিনি প্রতিষ্ঠার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে বিশেষ করে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের জঙ্গিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে যুবলীগের যে সকল নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে তাদের স্মরণ করেছেন। বাণীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না। যদি কেউ আদর্শ

বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে, রাজনীতি করে তাহলে সেই রাজনীতি টিকে থাকে। যারা রাজনীতিকে লাভজনক প্রজেক্ট মনে করে, লোভের বশবর্তী হয়ে রাজনীতি করে তাদের দ্বারা দেশ ও দেশের জনগণ কিছু পায় না এবং এই ধারার রাজনীতি বেশিদিন টিকে থাকতে পারে না। আজ বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, মানবাধিকার ভূ-লুণ্ঠিত। কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা ব্যতিরেকে রাষ্ট্রযন্ত্র নিজেই নিপীড়কের ভূমিকায়। এমন একটি অনুর্বর সময়ে পথ দেখাতে পারে আদর্শিক ও মানবিক যুবা নেতৃত্ব। আর যুবলীগের নেতাকর্মীরা সেটাই করে যাচ্ছে। তারা এই অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের অপশাসন ও দুঃশাসনের স্টিম রোলার ও রক্ত চক্ষুকে পরোয়া না করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম চালিয়ে

যাচ্ছে। যাদের সঙ্গে এই ধরনের অবারিত তারুণ্যের শক্তি থাকে তারা কোনো কিছুকেই ভয় করে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের বাংলাদেশকে গণতন্ত্রের বন্ধ্যা ভূমি ও মৃত্যু উপত্যকা থেকে কল্যাণকামী মানবিক রাষ্ট্রে পরিণত করবে তরুণ ও যুবারা। কারণ, তারুণ্যই হচ্ছে সকল শক্তির আধার। আমি পুনরায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই এবং অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের বিরুদ্ধে গণতন্ত্র ও মানুষের মুক্তির লড়াইয়ে নিজেদের নিয়োজিত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারুণ্যের জয় হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ