বাংলাদেশে সবচেয়ে বেশি শীত কবে পড়েছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬
     ৬:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশে সবচেয়ে বেশি শীত কবে পড়েছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ | ৬:৩৬ 37 ভিউ
শীতকাল এলেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করে। বিশেষ করে জানুয়ারি মাসকে বাংলাদেশের সবচেয়ে শীতল সময় ধরা হয়। চলতি শীতেও কুয়াশা ও ঠান্ডার তীব্রতায় জনজীবন ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অতীতে বাংলাদেশ আরও বেশি হাড়কাঁপানো শীতের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংরক্ষিত রেকর্ড অনুযায়ী, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত একাধিকবার দেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। ১৯৬৪ সালে সিলেটের শ্রীমঙ্গলে দেশের তাপমাত্রা নেমেছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এর চার বছর পর, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি একই স্থানে তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। স্বাধীনতার পর দীর্ঘদিন এই রেকর্ড অক্ষত থাকলেও, ২০১৮ সালের জানুয়ারিতে তা ভেঙে

যায়। সে বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় - মাত্র ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। ওই বছরই সৈয়দপুরে তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি ডিমলা, রাজারহাট ও দিনাজপুরে তাপমাত্রা ছিল তিন ডিগ্রির ঘরে। এর আগে ২০১৩ সালে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরেও তিন ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়। ২০০৩ সালে রাজশাহীতে তাপমাত্রা নেমেছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা বলছেন, শীতকালে দেশের উত্তরাঞ্চলেই সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। কারণ উত্তর ভারতের ঠান্ডা বাতাস পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে প্রথমে এই অঞ্চলে প্রবেশ করে। পাশাপাশি ঘন কুয়াশা, খোলা মাঠ

এবং রাতে দ্রুত তাপ বের হয়ে যাওয়ার কারণে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীত মৌসুমে তাপমাত্রার ওঠানামা স্বাভাবিক। তবে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে। সার্বভৌমত্বের সংকটে যখন র‍্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না