বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন – বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬
     ৫:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন – বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪২ 28 ভিউ
বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদর দপ্তরের সামনে বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলজিয়াম আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি শহীদুল হক ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন। ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি। উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। এছাড়া বেলজিয়াম আওয়ামী লীগ নেতা হুমায়ুন

মাকসুদ হিমু, খোকন শরিফ, দাউদ খান সোহেল, মোরসেদ মাহমুদ, আখতারুজ্জামান, রাইসুল ইসলাম রাসেল, এ এফ এম গোলাম জিলানী, আসাফ উদ দৌলা সুমন, ইমরান আলী, রানা মর্তুজা, শাহাদাত হোসেন, আয়েশা সরকার, দিল রুবা বেগম মিলি, নিশান মজুমদার, মনোয়ার আহমেদ, জিশান আকবরসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধি বৃন্দ। মানববন্ধন শেষে প্রবাসীদের একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের হিউম্যান রাইটস সাব কমিটির ভাইস চেয়ারম্যান মি. পিচেস্কি ইয়াকুব এমইপি এবং ইউরোপীয় ইউনিয়নের হেড অফ হিউম্যান রাইটস ইসি আর গ্রুপের সদস্য মি. এডভাইজার আলেক্সান্ডার গ্রুক-এর সঙ্গে পূর্ব নির্ধারিত এক সভায় মিলিত হয়। প্রবাসীদের প্রতিনিধি দল মি. পিচেস্কি ইয়াকুব এমইপি ও মি. এডভাইজার আলেক্সান্ডার গ্রুক-এর কাছে

বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় চেপে বসা ড. মোহাম্মদ ইউনূসগং যে সংখ্যালঘুদের, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যা এবং তাঁদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুট, দখল ও নারী-শিশু ধর্ষণসহ মানবতাবিরোধী যেসব অপরাধ করেছে এবং করে চলছে, তার তথ্য প্রমাণ তুলে ধরেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন। সব শেষে প্রবাসীদের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বরাবর আরএকটি স্মারকলিপি দাখিল করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪